Saturday, February 23, 2019

বৌ নেইকো ঘরে




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
বৌ নেইকো ঘরে
সঙ্গিনী বেড়িয়ে গেছে- গ্রাম- গঞ্জ- শহরে ।

মধুর আলিঙ্গনে কতো বছর হয়নি দেখা অমিষ অন্ধকারে
সেই বছর দশেক আগে শেষ ছুঁয়েছে ফুল শয্যার রাতে
এক সোনালী প্রভাতের অপেক্ষায় সেই যে গেছে
হয়তো মাঝে মাঝে মোবাইল কিংবা ইমুতে জেগে উঠে মুখখানি
তার মধ্যেই তৃষ্ণা মেটায় অভিনয়ে অভিনয়ে
সে কি আর মেটে?

অনেক আসে! অনেক টাকা আসে, হয়তো আসে মনের মতো অনেক কিছু!
বৌ নেইকো ঘরে !
এ বাড়ী ও বাড়ী- ব্যাংক -পোষ্ট অফিস- রাস্তা ঘাট- বাজার -অলি গলি
একদিন, দুইদিন , তিনদিন এইভাবে প্রতিদিন
হঠাৎ একদিন !
বৌ নেইকো ঘরে !
উধাও !উধাও! কারো হাত ধরে উধাও !

সেই তুমি ফিরে এলে! আজ সব শুন্য, আজ সব বিরহে গাঁথা
তুমি যে টাকার পিছু ছুটেছো হে স্বামী
বউয়ে হক কিংবা ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু পালন করেছো ?
আজ তো কিছু নেই!সব হারালে
ব্যাংক শুন্য, ঘর শূন্য- যৌবন হারায়ে
তুমি এক দুঃখী স্বামী ।
এতো বছর ফিরে এসে পেলে না কিছুই পেলে না
 তোমার সেই বৌকেও পেলে না
সাজানো সংসার আজ এলোমেলো খুব এলোমেলো!!!

বৌ নেইকো ঘরে
সঙ্গিনী বেড়িয়ে গেছে- গ্রাম -গঞ্জ- শহরে ।
--------------------------------------2-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার আমিকে




                                               -কবি মোঃ আমিুল এহছান মোল্লা
আমার চেহারা দেখি নাই আমি
আয়নার সম্মুখ গিয়ে,
দেখিয়াছি শুধু অপরের ছবি
নাচিছে নগ্ন হয়ে ।

খোঁজি নাই কভূ আমার আমিকে
কোন রূপে আছি আমি !
দেখিয়াছি শুধু দোষ ত্রুটি ওগো
আয়নাতে ভাসি তুমি..

দেখিয়াছি শুধু অপরের রূপ সাজ
হিংসা প্রতিহিংসার বসে
দেখি নাই কুভূ কুৎসিত চেহারা আমার
আয়নাতে আয়নাতে ভেসে!

আমার আমিকে উর্ধ্বে ভাবি সদা.
কেউ নহে সমান ওগো আমার মতো সাদা
এই মনোভাব আনিছে প্রাণে প্রাণে সংঘাত.
কবে ভাঙ্গিবে ওগো এই হীন মতবাদ ?

আমার আমিকে যদি দেখি সবার আগে..
ওহে সাম্যের সূর্য্টাকে জাগিবে কুসুমবাগে
থাকিবে না থাকিবে না কেউ রাগ অনুরাগে।
----------------------------------2-12-2018।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





জাতি লজ্জিত




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অজ্ঞ বলে তোরে বেশী ভালোবাসি
হে বিজ্ঞ,নেতৃত্ত্ব তোর বেশী ভালো লাগে,
জাতির ক্লান্তি লগ্নে তোরে চাই বেশী,
দেখে তোরে অন্তরে প্রত্যাশা  জাগে ।
তোর মেধা ও নিলোর্ভ্ শ্রম  নিয়ে
স্বপ্নটুকু জাগাতে চাই এ প্রাণের সুপ্ত মোহে,

কোটি কোটি প্রাণ তাকায়ে আছে তোর দিকে
আসবি কি লোভ লালসা ভুলে জনতার হয়ে?
প্রস্তুত আছি দেহ মন দিয়ে তোর  ডাকে
থাকে যদি জনতার ছবি তোর ফ্রেমে.

কত যুগ হতে তুই পথ হারা পথিকের দিশারী
তবে কেন আজ তুই পেশী শক্তির কান্ডারী ?
সৃজন করছিস দ্বন্ধ সংঘাত মানুষে মানুষে
সত্য নাই রচেছিস মিথ্যের মহাকাব্য ।

এতো অপকর্মে দেখে দেখে জাতি আজ শংকিত !
এই চরিত্রে দেখে তোরে জাতি লজ্জিত- জাতি লজ্জিত..
------------------------------------------1-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।