বুধবার, জুলাই ৩১, ২০২৪
ব্যথিত করে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
ওই যে ব্যঙ্গ বচন মাঠে
ও ময়দানে,
ভেবো না অন্তরে প্রেমিকা
চুম্বি তোমারে;
ভেবো না ডাকিছে কেহ পুলক
শিহরণে;
রিক্ত শুন্য প্রাণ ফুসিছে
ক্ষোভের দহনে।
ওই যে নোংরা অঙ্গ ভঙ্গি
দম্ভ অহংকার;
ধ্বংস আনিছে ডেকে
বিদ্রোহী-রাজেস্বর।
উত্তাল মিছিলে ভক্ত
জন,বিদ্রোহী নয়নে;
ছিঃ ছিঃ করিছে তোমায়-
এই দোলাসনে।
ক্ষমতার বজ্র স্বর শুনে
না কেহ মনোহর
এখন জনতা গর্জে উঠিছে
মিছিলের বহর।
বৈষম্যের বাজনা ওই! দুর
হবে কবে?
অনলের শিখায় জাতিরে
পুড়িছে ভবে।
ওই মন্ত্রের
যাদু,মুক্তি নাহি দিবে জাতিরে,
তুচ্ছ তাচ্ছল্য ব্যথিত
করে -এই আমারে।
-----------------------------------------
বুকে ছুঁড়ছে গুলি
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
হায় রাষ্ট্রের কান্ডারী
! নেতৃত্ব হতে
মুক্তি আনিতে গিয়া
লাশ হয়ে এলো যে
সন্তানের
অনল গেল পুড়িয়া!
এই জন্য কি স্বাধীন করেছিলে
তুমি
এই বঙ্গের ধূলি?
দেশদ্রোহীরা আজো দামামা
বাজায়ে
বুকে ছুঁড়ছে
গুলি।
--------------------------------------
দেশ প্রেমের শুন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
হে স্বাধীনতা, পরাধীনতা
আজিকায় দাও বিদায়,
হে কান্ডারী, এই জাতি
মুক্তি চায়, মুক্তি চায়।
এত রক্ত দিয়েছে তবু ভুল
করে, ভুল করে
ঐতিহ্য মুছে দেয়, খুন
করে -লুট করে-পুড়ে পুড়ে
যে স্বাধীনতা ছিল রক্তের
কালিতে লেখা মহাকাব্য
সে পতাকায় দলে দলে পরাধীনতার
গন্তব্য !
যে স্বপ্ন ছিল মৃত্যুঞ্জয়ী
মহাকবির-জনতার
আজ সেখানে অসুরের
শক্তিরা দুরন্ত দুর্বার!
যদিও লক্ষ শহীদের রক্ত
এখনো মুছে যায়নি
তবু মাতৃকার প্রেমে প্রেমিকেরা
ছুটে আসেনি।
এখানে শুধু সংঘাত!
অবিশ্বাস! ঘাতকের সমারহ!
এখানে লুট -পাট, ধবংস-
আগুনের শিখা অহরহ।
নেতা আছে, নির্লোভ
সাহসী নেতৃত্ব নেই
দেশ প্রেমের শুন্যতায়
হেরে যাচ্ছি ভাই।
--------------------------------------------
হে র্স্মাট প্রজন্ম
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
হে তারণ্য, হে দুর্বার,
হে র্স্মাট দল!
মুক্তির সন্ধানে চল রে
তোরা চল।
রক্তে কেনা মাটি এই
সোনালী আকাশ,
যে তোর পানে চেয়ে আছে
অনিমেষ।
প্রযুক্তি দিয়েছি তোরে
আগামীর উদ্যান
বিজয় পতাকা উড়িয়ে দে
যুদ্ধের ময়দান।
হে র্স্মাট প্রজন্ম! হে
জ্ঞানদীপ্ত সেনাদল!
নব উদ্যামে চল রে তোরা
চল ।
ধ্বংস করিস না আপনারে
হে পালোয়ান,
ওরে চৌদিকে তোর শত
অসুরের অহ্বান।
হে র্স্মাট প্রজন্ম! হে
প্রদীপ্ত বীর তরুণ !
ওই ডাকিছে অগ্নিবান!
সাবধান! সাবধান!
তোরাই সোনালী সূর্য্,
তোরাই ফুল-ফসল
তোরাই অগ্র-পথিক, জোর
কদম চল রে চল।
তোরাই রক্ত পাওয়া
পতাকা-মুক্তির নিশান,
হে র্স্মাট প্রজন্ম! তোদের
তরেই বুঁনেছি স্বপন।
---------------------------------------------
মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪
মুক্তির দিপালী
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
বলো, আজি বলো এই রক্ত
ঝরা মাতৃকারে,
ত্রিশ লক্ষ শহীদের
পতাকা গেঁথেছি অন্তরে।
এখানে শত মত, শত দল
মিলেমিশে বঙ্গ বাগান,
এখানে হরেক ফুলের
সমাহারে সজ্জিত কানন।
এখানে পদ্মা মেঘনা
যমুনার উচ্ছাসি প্লাবন।
এখানে বজ্র কণ্ঠের
বিপ্লবী মহানায়কের উত্থান।
বলো, আজি বলো, এখানে নেই
কোন বিদ্রেহী শ্লোগান,
আমরা ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে
চির ঐক্যতান
আমরা প্রযুক্তির স্মার্ট্
সোনার বংলাদেশ,
নব প্রজন্ম আমাদের
স্বপ্ন সারথী-সোনালী আকাশ।
বলো, আজি বলো,
স্পন্দিত ধ্বনি এই অন্তরখানি,
বাজিছে বীর বাঙালির বিপ্লবী
গানের অমর বাণী।
আমি কে! তুমি কে! বাঙালি,
বাঙালি
আমি কে! তুমি কে! দিপালী-দিপালী-মুক্তির
দিপালী।
-----------------------------------------------
সেখানেই স্বপ্নের বিজয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
পাঞ্জেরী, তুমি কত না
যুগ ধরে কত না কাল ধরে,
উত্তাল সমুদ্রের বুকে
দেখিয়েছো পথ তুমুল ঝড়ে!
ক্লান্তিহীন দিয়ে গেছো
জ্বলজ্বল আলো
দিগন্ত রেখা পেরিয়ে
রাত্রি নিশীথ কালো।
হে নাবিক, তুমি নোঙ্গর
করো কাঙ্খিত প্রান্তর,
যাত্রিরে করো পার
রাত্রি নিশীথে দুরন্ত -দুর্বার!
জ্বলে উঠো তুমি
তলোয়ারের মতো ঝিকিমিকি,
কভু করো না মাথা নত
ওইসব অগ্নির ফুলকি।
হে কান্ডারী! হে
দিশারী! এখন কেন ব্যর্থদিন?
কিসের দহনে সেই বিজয়ের
উচ্ছাস এত ক্ষীণ?
কেন যাত্রীরা দিশেহারা,
আর কত মৌন-মুখ,
সেই রক্তবানে জেগে উঠ
আদি অসুরের বুক।
হে ভবিষ্যৎ! হে
প্রযুক্তির উথরোল তরঙ্গ-বান,
ওই শহীদ রক্ত ডাকছে
তোমায় শিকড়ের সন্ধান।
পূর্ব্সূরী রক্ত দিয়ে সোনার
বাংলা গিয়েছে লিখে,
সেখানেই স্বপ্নের বিজয় অভিমানে
আছে লুকে।
-----------------------------------------------
ব্যঙ্গ বাচন ভঙ্গি
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
শোভন হতে ব্যক্তিত্ত্ব
ফুটে উঠে মানুষের ঠিক,
কিন্তু ব্যঙ্গ বাচন
ভঙ্গি সভ্যতা হারায় চৌদিক।
হউক সে শিক্ষিত কিংবা
ক্ষমতাধর মহারথী,
সে হয় না শ্রদ্ধেয়
জ্ঞানী গুনি মানবের বসতি।
বাচন ভঙ্গিতে কি
অসভ্যতা ন্যাংটা জন্তুর মত!
এরা কি সভ্য কোন
ব্যাক্তিত্ব -চির সতত?
মনে হয় হিংস্র কোন
জানোয়ার সম্মুখে আসি,
দুষ্ট বানরের মত
ভ্যাংচি কাটে অতুলন মম হাসি।
সভ্যতা ওদের ঘৃণা করে,
ছিঃ ছিঃ করে অহরহ,
ওরা নির্লজ্জ বেহায়া কিংবা
দু্ষ্ট চরিত্রের প্রবাহ।
নুন্যতম ভদ্রতা নেই
ওদের অঙ্গ ভঙ্গিতে-সংগীতে,
দম্ভ অহংকারের লেলিহান
শিখা জ্বলে কত ইঙ্গিতে।
স্নেহ ভালবাসা
শ্রদ্ধাবোধ ওরা রাখে না বচনে,
কণ্ঠের অগ্নিবানে
জাতিতে বিভক্তি করে গর্জনে।
শোভন হতে ব্যক্তিত্ত্ব
ফুটে উঠে মানুষের ঠিক,
কিন্তু ব্যঙ্গ বাচন
ভঙ্গি সভ্যতা হারায় চৌদিক।
---------------------------------------------------
সোমবার, জুলাই ২৯, ২০২৪
আমরা হব দেশপ্রেমিক
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৭-২০২৪ ইং
***********************************
আমরা হব দেশপ্রেমিক
আমরা হব বীর,
আমরা সবাই বীর বাঙালি
শ্রেষ্ঠ পৃথিবীর।
মুসলিম- হিন্দু- বৌদ্ধ-
খ্রীষ্টান নাইরে ভেদ নাই,
আমরা সবাই স্বাধীন
বাংলা বৈষম্যহীন চাই।
থাকবে নাকো বিদ্রোহী আর
দোসর সম্প্রদায়
মহান মুক্তিযুদ্ধের
চেতনারে রাখবো প্রতিজ্ঞায়-
আমরা হব বাঙালি,
বাংলাদেশী দৃঢ় মনোবল,
শত্রুরে আর করব না ভয় চলরে বীর চল।
রক্ত দিয়ে কিনেছি এই
স্বাধীনতারে
দৃঢ় পণে রাখব মান
বাংলা- মাতারে।
আমরা হব দেশপ্রেমিক
সোনার বাংলা গানে;
আমরা সবাই বীর বাঙালি
থাকব বন্ধনে।
----------------------------------------------
রবিবার, জুলাই ২৮, ২০২৪
হে ক্ষমতা
কলমেঃ
আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
হে ক্ষমতা, যতই করি
তোমারে নিরীক্ষণ,
তোমাতেই করে জয় পরাজয়
জন্ম গ্রহণ।
ভাল কিংবা মন্দ সব কাব্যের
গভীরে,
তোমারেই খুঁজে পাই আলো-আঁধারে।
এখন বল তুমি কে-
মু্ক্তি না অভিশাপ!
আমি চাই দেখি তোমায়
মুক্তির উত্তাপ।
এই তুমি পথ ভুলে কেড়ে
নেও অধিকার,
লোকে বলে তুমি ওই
দেশদ্রোহী স্বৈরাচার।
তোমার তরে যেতে যেতে কত
হারায় শোভা
কি সুন্দর ছিলে তুমি -
নেই আর মনোলোভা।
তোমার জুলুম অত্যাচার
কত নাশ করে,
কত শত প্রাণ ঝরে- কত
বৈষ্যমের তরে।
হে ক্ষমতা, তুমি এক নদী
মহাবেগে ধায়,
তোমার ইচ্ছেতে এই জগত
সুখ-দুঃখ পায়।
------------------------------------------------
তুই কি বুঝিস কিছু ?
কলমেঃ
আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
কান্ডারী প্রকাশ্যে এসে
জাতির হাল ধরে,
জনতারে ঐক্য করে দিবা
নিশী প্রহরে।
বজ্র স্বরে বলে, তোরা
লাল সবুজের ফুল-
তোরা ভাবিস না কভূ স্বাধীনতাকে
ভুল।
কেন তুচ্ছ করিস মুক্তি
যুদ্ধের জাতিরে ?
কেন ঘেঁউ ঘেঁউ করে আড়ালে
যাস সরে-
তোর বাচাল মুখগুলো সদা
ব্যঙ্গ করে,
কেন ক্ষোভকে উত্তাল করে
সারা শরীরে?
তোর দৃশ্য কপালে অদৃশ্য
অসুরের রেখা,
তুই কি বুঝিস কিছু!
সম্মুখ পথ বড় বাঁকা!
ওই কীটপতঙ্গেরা তোরে
ঘিরে সারাদিন
কি গান শোনায় কানে কানে
জাতির দুর্দিন?
-----------------------------------------
সঞ্চিত ক্ষোভ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে
ঘুম বঙ্গ মাজারে,
বঞ্চিত উঠেছে জেগে
ক্ষুধার্ত্ বাঘের হুঙ্কারে!
ওরা করে না ভয় বুলেট
কামান গুলি,
ওরা মায়ের বুকে ঝড়
তুফান ঘূর্ণি ধুলি।
এই স্বাধীন আকাশতলে
দেখিলাম নামি,
বৈষম্যের তরীতে বসে দুলিতেছি
আমি।
কত রক্ত কত প্রাণ চলিছে
মৃত্যুপরপারে,
তবু নাহি পরোয়া করে
মৃত্যুঞ্জয়ী প্রাণটারে।
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে
ঘুম কে রে? কে রে?
জুলুম- অত্যাচারী -লুটেরাজ-
স্বৈরাচারে-
স্বাধীন তবু পরাধীন আমি বঙ্গ কোলে,
যাহা আমি নই -বলে তাহা আমি-
ওই দলে।
জলে স্থলে শুন্যে আমি
যত অসীমে যাই
ওরে, আমার সোনার বাংলা তারে
শুধু গাই।
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে
ঘুম বঙ্গ মাজারে,
বঞ্চিত উঠেছে জেগে
ক্ষুধার্ত্ বাঘের হুঙ্কারে!
-----------------------------------------------
শনিবার, জুলাই ২৭, ২০২৪
তোমাকে বলবো বলে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
তোমাকে বলবো বলে মা, দুয়ারে এসেছি,
বুকে রক্ত ক্ষরণ !মৃত্যুর
সারি সারি লাশ দেখেছি!
চারিদিকে ধ্বংসের শ্মশান ডিঙিয়ে
এসেছি-
তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার
এই স্বাধীন বাংলায় উত্তাল শ্নোগান
শুনেছি—
তোমাকে বলবো বলে
এই বুকে প্রচন্ড ঝড় উঠেছে ঘূর্ণি
তুফানের মতন,
তোমার আঁচলে ওরা কারা? তোমাকে
করছে কর্তন!
অধিকার -স্বাধীনতা তো মুক্তির
অপর নাম
তবে কেন গুলির শব্দে কবিতার
শিরোনাম?
তোমাকে বলবো বলে
তুমি যাকে স্বাধীনতা বল,স্বপ্ন
বল এখানেও ব্যবধান
এখানে চোর-ডাকাত-দস্যু- সিন্ডিকেটের
কলতান।
এখানে স্বৈরতন্ত্রের ছেলে
মেয়ে নাতী পুতির সমারহ
এখানে গণতন্ত্রের
শুন্যতা,অধিকার মলিন-বিরহ!
তোমাকে বলবো বলে
লাল সবুজের পতাকা হাতে বৈষম্যের
কথা বলেছি
স্বাধীনতা আমাকে অধিকার
দিয়েছে, শত্রু চিনেছি!
তুমি জাগ্রত হও রবির মতন রাত্রির
আঁধার কেটে
তুমি শুভ্রতা ছড়াও যুদ্ধে
পাওয়া বাংলার পথ ঘাটে।
-------------------------------------------------
অগ্নি বিলাস
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
থামাও থামাও এই দেশদ্রোহীর অগ্নি বিলাস!
এই ধ্বংস যজ্ঞ রোধ করো বিচারিক এজলাস।
লোকালয়ে চলে আসে তবু দ্রোহীরা নিখোঁজ
এর চেয়ে লজ্জা কি আর এই লাল-সবুজ !
মুক্ত পাখির ডানা কি স্বাধীন অসীম আকাশ,
তার মর্ম কি বাঙালি বুঝে আপনার সর্বনাশ !
ওরা কারা ? কার সম্পদ পুড়ায়?
আমি কে ? তুমি কে? কি বুলি আউড়ায় ?
এখনো ওই বংশধরেরা আছে,ওই প্রেমেই আছে
তোমার খেয়ে পরে তোমাকেই পুড়ায় ওই ধাছে।
থামাও থামাও এই দেশদ্রোহীর অগ্নি বিলাস!
এই ধ্বংস যজ্ঞ রোধ করো বিচারিক এজলাস।
------------------------------------------
এখনো বিষাক্ত সাপ আসে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
এখনো বিষাক্ত সাপ আসে বাংলার
ঘরে,
বিষ ঢেলে দেয় স্বাধীন পতাকার স্তরে স্তরে!
ধবংসের দিকে নিয়ে যায় বাঙালি স্বপ্নের গান
দংশন করে লক্ষ শহীদের অর্জিত কানন।
এখনো বিষাক্ত সাপ আসে।
তার চারিদিকে অসংখ্য দোসরের স্নায়ু- বল
সারা শরীরে রাজাকারের রক্তে বহে অবিকল।
ঠিক আগুনের কুন্ডলির মতো জ্বলে উঠে
এই স্বাধীন বাংলার সবুজ শ্যামল পথ ঘাটে।
এখনো বিষাক্ত সাপ আসে।
এখনো বিষাক্ত সাপের ছোবলে রক্ত ঝরে
গর্তে ওত পেতে ভয়ঙ্কর রূপে বিষ ছুঁড়ে!
এই সাপ স্বাধীন পতাকা চয়না, সে বিদ্রাহী
সে পরাজয়ের দুঃখে বিষম বিরহী !
এখনো বিষাক্ত সাপ আসে।
হে বাঙালি, ওঁঝা কই? বিষ দাঁত ভেঙ্গে দাও
বীণের সুর বাজাও- তারে হঠাও- দেশকে বাঁচাও।
আমাকে গ্রহণ করো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
আমি সেই প্রাণ, আমি সেই রক্ত
ঝরা বীর,
উর্ধ্ব শিরে যুদ্ধে যাওয়া সন্তান
এ মাতৃকার।
আমাকে গ্রহণ করো।
আমি সেই
মুক্তিযোদ্ধা, আমি সেই ভয়হারা মুখ,
সোনার
বাংলা গাওয়া সেই শিল্পির রাঙা চোখ!
আমাকে গ্রহণ করো।
বিজয় পতাকা নিয়ে ফিরে আসা আমি
সেই রক্ত,
আমি সেই বাঙালি, আমি সেই লাল-সবুজের
ভক্ত।
‘আমাকে গ্রহণ করো।
আমি সেই জয়বাংলা শ্লোগানের রণ ধ্বনি,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি
বজ্র কণ্ঠের ডাক শুনি্
‘আমাকে গ্রহণ করো।
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে এনেছি
নিশান !
আগ্নেয়গিরির মতো তুলেছি শত্রুর
বুকে কম্পন।
আমাকে গ্রহণ করো।
আমি সেই লক্ষ শহীদের রক্তে আঁকা
বিজয় কেতন,
আমি সেই মুক্ত বলাকা,পরাজিত দোসরের
অগ্নি বান।
আমাকে গ্রহণ করো।
আমি সেই স্বাধীনতা, যেখানে নেই
কোন বেদনার প্রাণ
আমি সেই বিজয়ী পতাকা, আমি সেই
বৈষম্যহীন গান।
আমাকে গ্রহণ করো।
-----------------------------------------------------
বিপ্লবী কন্যা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিপ্লব ! বিপ্লব ! বিপ্লবী কন্যা !
তরঙ্গিত রক্ত! রক্তের বন্যা।
সঞ্চিত ক্ষোভ প্রতিবাদী ঢঙ্গে
বুলেটে রঞ্জিত মৃত্যুর সঙ্গে।
বৈষম্যের চুল্লি! আগুনের কুন্ডু !
চোর ডাকাত দস্যু দেশদ্রোহী ভন্ড !
শাসকের শোসন উতরোল সিন্দু
বুলেটের গুলি! তাজা রক্তের বিন্দু।
বিপ্লব ! বিপ্লব ! বিপ্লবী কন্যা,
ডর ভয় নাই তার, নাহি দেয় ধর্ণা!
জাগ হে, জাগ হে স্বাধীন তরীর যাত্রী,
সোনালী সুর্যে কেটে যাবে রাত্রি!
বিপ্লবী কন্যার বিপ্লবী আওয়াজে,
গর্জে উঠ বিপ্লবে, বিজয় কাছে যে।
আর নয়, আর নয় দেশদ্রোহীর ভূষণে,
তুমি কে ,আমি কে- মুক্তিযুদ্ধের চেতনে।
------------------------------------
আমি পরাধীন নই
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
আমি পরাধীন নই, আমি স্বাধীনও নই
আমি স্বাধীনতা পেয়েছি,আমার মুক্তি কই?
হে স্বাধীনতা তুমি কি আমার নও ?
তুমি সেই অঙ্গিকারের কথা কও !
সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে লও।
আমি লাল সবুজের প্রেমিক, চোর কে ?
দেশটাকে লুটে পুটে খাচ্ছে কে ?
কে দেশদ্রোহী ! কে স্বৈরাচার! কে অত্যাচারী!
এর উত্তর কে দিবে হে কান্ডারী?
কেন আমরা যুগল হতে পারি না- বল না?
এত বৈষম্য কে নির্বাসনে দিবে- চল না
কেউ একজন হয়ে যাই নায়ক- মহনায়ক!
ওরা স্বাধীন পতাকা খামছে ধরেছে ভয়ানক!
স্বাধীনতার কাছে স্বাধীনতা চাই, মুক্তি চাই
আমি পরাধীন নই, স্বাধীনতার দিকে দৌড়াই।
----------------------------------------
শুক্রবার, জুলাই ২৬, ২০২৪
স্বাধীনতা কোথায়?
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
স্বাধীনতা কোথায়? তাকে দেখাও, দেখাও।
এখনো আমি খুঁজে পায়নি সেই স্বাধীনতাকে
এই সেই স্বাধীনতা যে এখনো বৈষম্যের সঙ্গে থাকে
যে এখনো গুলি ছুঁড়ে স্বৈরাচারের মতো-
স্বাধীনতা কোথায়? কোথায় অন্যায়ের প্রতিবাদ,
এর চেয়ে আশ্চর্য অনেক কিছুতে!
যে রক্তে লিখেছিল বাঙালির মুক্তির মহাকাব্য
সে রক্ত মুছে গেছে অনল বৃষ্টি ঝড়ে !
ঈগলের তীক্ষ্ণ চোখও খোঁজে পাইনি স্বাধীনতা!
এখানে হিংসে -প্রতিহিংসের রক্ত বানের খেলা্
স্বাধীনতা কোথায়? তাকে দেখাও, দেখাও।
অশ্রু জলে বুক ভাসে ফিরে তাকাও, তাকাও।
-----------------------------------------
কি আশ্চর্য দেশ প্রেম!
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
কি আশ্চর্য দেশ প্রেম! বিদ্রোহের সূর্য ছড়াচ্ছে আলো !
রাষ্ট্রের স্থাপনাগুলো পুড়ে পুড়ে উড়ছে ধোঁয়া কালো।
কি আশ্চর্য দেশ প্রেম! মায়ের বুক চিরে চিরে;
মুক্তিযুদ্ধের রঞ্জিত কবিতাগুলো যাচ্ছে ছিড়ে ছিড়ে!
কি আশ্চর্য দেশ প্রেম! চেয়ে দেখ জাতি,
মুখে মাকে ভালাবাসি অন্তরে দোসরের প্রীতি।
হৃদয়ে আছে কি লাল সবুজের আলো?
বলো, তুমিই বলো !
কি আশ্চর্য দেশ প্রেম! এই জাতি ক্ষমতার বলি,
মুক্তি যুদ্ধের চেতনা ভুলে কার মন্ত্রে চলি ?
---------------------------------------------
বিভক্তি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিভক্তির বাংলাদেশ অনুপযুক্ত ভালোবাসায়!
বিভক্তির বাংলাদেশ বিচ্ছেদের পতাকা উড়ায়।
দেশ প্রেমের কবিতায় -ছন্দ- তাল -লয় না থাকায়
এখানে অনলের লেলিহান শিখা স্বাধীন পতাকায়,
এখানে প্রাণগুলো বিছিন্ন হয়ে থাকায়
প্রতি পদে পদে তরী ডুবে রক্ত গঙ্গায়।
বিভক্তির বাংলাদেশ;জাতিকে বিদ্রোহ করে দেয়,
যদিও স্বাধীন পতাকা লাল সবুজে অনিদ্য সুন্দর!
তবুও লক্ষ শহীদের রক্ত চিহ্ন আমাকে ভাবায়!
ওরা কারা আমার মা’কে বিভক্তি করে দেয় ?
-------------------------------------------
রাত্রির পূর্ণি হয়ে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
আমি ছিলাম পরাধীন, স্বাধীন হয়েছি
অনেক রক্ত দিয়েছি পরে হেসেছি !
আমি পেয়েছি পতাকা, আমি হয়েছি সক্ষম
আমাকে পেয়ে বসেছে লাল সবুজের প্রেম।
কখনো দোসরের হিংস্রতায়,আবার কখনো
শাসকের শোষনে বিদ্রোহী হয়ে উঠি
ঠিক যেমন শহীদের রক্ত কানে কানে বলে
তোমার হাতে তুলে দিলাম- স্বাধীন বাংলাদেশ।
তাই .
রাত্রির পূর্ণি হয়ে স্নিগ্ধ আলোয় জেগে থাকি!
----------------------------------------
তোমাকে সংবর্ধনা হে গুণীজন
কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************* ওরে ও পাতি - নেতার দল ! চামচা - বেষ্...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************************** হারাম লুটেছ ? গড়েছ প্রাসাদ ? করেছ ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** কভু মনে মনে বলিও না আর — " ...
