Showing posts with label জাগো হে অনিরুদ্ধ ৯৩ ব্যাচ !. Show all posts
Showing posts with label জাগো হে অনিরুদ্ধ ৯৩ ব্যাচ !. Show all posts

Tuesday, July 28, 2026

জাগো হে অনিরুদ্ধ ৯৩ ব্যাচ !

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************************
জাগো হে জাগো!
৯৩ ব্যাচ, জাগো রে এবার জাগো!
তোমাদের দুয়ারে সোনালী দিন,
ঘুচাও মনের যত ঋণ,
লুফে নাও তারে অন্তঃকরণে আজ
মাথায় পরেছে সে বিজয়ের তাজ!
সে মোদের বন্ধু, সহপাঠী ভাই,
তার চেয়ে আপন আর কেউ নাই!
এ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ
সহকারী অ্যাটর্নি জেনারেল,
ভেঙে ফেলে অন্যায়ের সব শিকল!

 

সে তো শুধু জ্ঞানী-গুণী আইনজ্ঞ নয়,
সে কাপাসিয়ার বুকে এক নতুন সূর্যোদয়!
বন্ধুমহলের গর্ব সে, অহংকার চিরন্তন,
শোষিত-বঞ্চিত জনতার অদম্য সে আলোড়ন!
সে যে মানবিক,
সে যে পরোপকারী,
দুঃখী মানুষের পরম কাণ্ডারী!
নিরহঙ্কার চিত্ত তার, ধ্রুবতারা সম জ্বলে,
পূর্ণিমার চাঁদ হয়ে হাসে সে বন্ধুমহলে!

শোনো রে সহযোদ্ধা, শোনো রে ভাই,
রাজপথের সেই লড়াইয়ে মোদের ভয় নাই!
সে তো রাজপথের লড়াকু সৈনিক, অকুতোভয়,
কাপাসিয়ার ভবিষ্যৎ কাণ্ডারী, আনবেই আনবে জয়!
তার আলোর মিছিলে শামিল আজ সর্বস্তরের জনতা,
ভেঙে দিয়ে সব ভেদাভেদ, দল-মত-ধর্মের নীরবতা!
সে এক চঞ্চল প্রাণ,
উচ্ছ্বল দুর্মর গান!
তাকে ঘিরেই কাপাসিয়া দেখে নতুন এক স্বপ্ন,
সে- তো উন্নয়নের প্রতীক, সে- তো অনন্য!

বাজাও বিষাণ, সাজো রে সাজো!
উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমরা আছি সাথে আজো!
সে তো নিয়েছে শপথ, হতে চায় জনগণের সেবক প্রার্থী,
ভয় কীসের হে বন্ধু? আমরা যে তোমার চিরসাথী!
হে রাজপথের লড়াই-সংগ্রামের সহযোদ্ধা বীর,
তোমার মিছিলে আমরা পেতেছি হাজার হাজার শির!
ভয় নেই কোনো বাধা-বিপত্তির ঝড়-ঝাপটায়,
৯৩ ব্যাচ দাঁড়িয়েছে আজ তোমারি ডান ডানায়!

চলবে লড়াই, চলবে সংগ্রাম, মিলবে বিজয়-সুখ,
হে আল্লাহ! সহজ করো তার পথ, উজ্জ্বল করো মুখ!
জয় হোক ইকবালের, জয় হোক কাপাসিয়ার মাটি মানুষের,
আঁধার চিরে আসুক ভোর, অবসান হোক সব তামসের!
জাগো হে ৯৩ ব্যাচ, জাগো রে আবার!

----------------------------------------------------------