ছোটদের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছোটদের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, মার্চ ০৬, ২০২৪

লক্ষী ছেলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং
************************
ছোট্ট ছেলে পড়তে বসে বই খানি লয়ে,
স্বপ্ন তাহার অসীম সম বুকে যায় বয়ে।
শুনছো নাকি দুষ্ট নয় সে লেখা পড়ায় ধুম,
বাবা বলে লক্ষী ছেলে যাওরে এবার ঘুম।
তাই না শুনে রাগ করে সে গালে রাখে হাত,
অনেক বড় হব আমি করো মোনাজাত ।
বাবা মায়ের রাখবো মান করবো কুপোকাৎ,
তাই তো আমি পড়ি মাগো দিবা নিশি রাত!
শপথ ছেলের দৃঢ় বুঝি তাইতো বুকে আশা,
অনেক বড় হবে সে, হবে জাতির ঊষা !
ওরে বাবা লক্ষী ছেলে নাইরে কোন ভয়!
দেখছি আমি আকাশে ওই নব রবির উদয়।
-------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...