রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

উত্তম শিফা দাও হে প্রভু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

উত্তম শিফা দাও হে প্রভু, মোদের আকুল প্রার্থনায়,
রহম করো করম করো, নাও গো তুলে করুণায়।
উত্তম শিফা দাও হে প্রভু, মোদের আকুল প্রার্থনায়।


রাওনাটের ওই চত্বরে সে, আর্তজনের কাণ্ডারি,
নিরাশ রাতের আঁধারে সে, আশার প্রদীপ শাড়ি শাড়ি।
হাসমত উল্লাহ্ নামটি যেন, ভোরের শীতল মিষ্টি হাওয়া,
মানবসেবার মাঝেই তাহার, প্রভুর চরণ খুঁজে পাওয়া।
উত্তম শিফা দাও হে প্রভু, মোদের আকুল প্রার্থনায়।


কোষাধ্যক্ষ হয়ে যেজন, আগলে রাখল আমানত,
পেশাজীবী এই কল্যাণে, সঁপেছে তার সব নিয়ত।
তপ্ত মরুর বুকে সে যে, সুশীতল এক ঝরনা ধারা,
ব্যথার বুকে মলম হয়ে, জড়িয়ে আছে সর্বহারা।


তুমি শাফী তুমি কাফী, তুমি ছাড়া কে আছে আর?
সেবার এই নূরের পিদিম, করো না গো অন্ধকার।
মানবতার মুক্তাটিরে, ফিরিয়ে দাও গো সুস্থতা,
দয়ার আরশ হতে প্রভু, দূর করো সব ব্যাকুলতা।


উত্তম শিফা দাও হে প্রভু, মোদের আকুল প্রার্থনায়,
রহম করো করম করো, নাও গো তুলে করুণায়।
উত্তম শিফা দাও হে প্রভু, মোদের আকুল প্রার্থনায়।

---------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন