বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জাগো মুজাহিদ জাগো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

******************************************

জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো তৌহিদী জোশ নিয়ে অঙ্গে!
বাতিলের কেল্লা ভাঙিতে আবার
জাগো হুঙ্কারিয়া উল্লাস-ভঙ্গে!
জাগো মুজাহিদ জাগো!


ওরে ওরে শোন, ওই বাজে দামামা,
মাথায় বাঁধিয়া নেআমামা
বাতিল-শত্রু কাঁপে থরথর,
নেমেছে খোদারগযব’--বন্যা!
আজ মজলুমের অশ্রু-নদীতে
ডুবাবো জালিম-শাহীর ওই তখত,
রক্তে লিখেছিইনকিলাব
আমাদের ঈমান অতিশয় শক্ত!
জাগো মুজাহিদ জাগো!


কোথায় ওমর? কোথায় আলী?
হাতে নাও আজযুলফিকারতরবারি!
খায়বার’-বিজয়ী বীরের দাপটে
ভেঙে দাও আজতাকুত’-এর বাড়ি।
আমরাশহীদীমরণের আশেক,
জান্নাত আমাদের আসলি মাকাম,
বাতিলের বুকেতাকবীরহেঁকে
উড়াবো ঊর্ধ্বে তাওহীদি নিশান!


হক বাতেলের এই মহরণে,
পিছু হটে না যে বীর কভু রণে!
কাহ্হার’ (মহা পরাক্রমশালী) নামের হুঙ্কার ছাড়ি,
ভেঙে চুরমার করো সবদারী
শত্রুর বুকে হানো আজ আঘাত,
আনবেই আনবে ইনসাফের প্রভাত!
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!

জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো তৌহিদী জোশ নিয়ে অঙ্গে!
বাতিলের কেল্লা ভাঙিতে আবার
জাগো হুঙ্কারিয়া উল্লাস-ভঙ্গে!
জাগো মুজাহিদ জাগো!

------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন