ধর্মিয় কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্মিয় কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

নামাজ ছেড়ে দিও না হে মুমিন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

নামাজ ছেড়ে দিও না হে মুমিন, ভুলো না আপন রব্বেরে,

সিজদাহ্-কুঁড়িতে ফোটাও ফুল, সুবাস ছড়াও এ আখেরে।
উদাসীনতার খোলস ছিঁড়ে, ছোটো মসজিদের ঐ মিনারে,
দিল-পিঞ্জর সঁপে দাও আজ, দয়াময় সেই গাফফারে।
নামাজ ছেড়ে দিও না হে মুমিন, ভুলো না আপন রব্বেরে।


ফজরের ঐ নূরের আলোয়, জাগো মুসাফির দিল-মেহমান,
তিমির-রজনী ফাড়িয়া গাও, দয়াল প্রভুরই গুণগান।
আশেক-হৃদয়ে জ্বেলে নাও আজ, ইশকেরই এক পাক চেরাগ,
জোহরের বেলা ধুয়ে নাও মনে, যত ছিল কালো রেশ-দাগ।
তাসবিহ্-হাতে জিকির তোলো, কাটাও পাপের ঐ শর্বরী,
খোদায়ী নূরে ভরুক তনু, খতম হোক সব চাতুরী।


আছরের ঐ সায়াহ্ন বেলা, ডাকে রে তোমায় ওরে উদাস,

মাগরিবের ঐ রাঙা আলোয়, করো তওবারই হাহুতাশ।
ইশার নামাজে সমর্পণ করো, জীবনের সব দুখ-ভার,
রহমতেরই দরিয়া নামিবে, খুলিবে জান্নাত-দুয়ার।
সেজদাহ্-মাঝে লুটিয়ে কাঁদো, ওরে ও গাফেল দিল-নাদান,
আঁখিজলে ধুয়ে নাও কলঙ্ক, গাও তাওহীদেরই জয়গান।


আরশ-কাঁপানো মোনাজাতে চাও, খোদার পাক সেই দিদার,

আখেরাতের ঐ কঠিন দিনে, রাসুল করিবেন পারাপার।
মুমিনের মিরাজ এই যে নামাজ, নূরেরই এক তাজ ওরে,
গোরের ঐ আঁধার ঘরে, এই নামাজই তো আলো করে।


নামাজ ছেড়ে দিও না হে মুমিন, ভুলো না আপন রব্বেরে,

সিজদাহ্-কুঁড়িতে ফোটাও ফুল, সুবাস ছড়াও এ আখেরে।

-------------------------------------------------

 

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জাগো রে উম্মত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

জাগো রে উম্মত!
বাজাও তৌহীদী তূর্য,
তিমির ফাড়িয়া উদয় হইল ঐ যে ইসলামের সূর্য!
শির নত নয়, আর ভয় নয়,
বুকে লয়ে পাক কুরআন,
লা-শরীক আল্লাহর নামে আজ সঁপে দাও এই জান!

হুঙ্কার ছাড়ে বাতেল-সেনা,
ভয় কি রে তোর? ভয় তো নেই না!
কামানের গর্জন,
বাতিলের তর্জন—
সব হোক আজি ছাই,
মোস্তফার উম্মত মোরা, মনে কোনো খউফ-ডর নাই!
হাতে লয়ে জুলফিকার,
মুখে লয়ে তাকবীর,
ভেঙে ফেলো অন্যায়ের যত আছে জিঞ্জির!

কোথায় খালেদ? কোথায় আলী?
জাগো ওরে নওজোয়ান!
খাইবার-হেজাজ কাঁপিয়ে আবার তোলো রে হকের শোর,
ভেঙে চুরমার করো জালিমের ওই জুলুমাত-কারাঘোর!
ওরে ও খারেজী, মুনাফিক দল!
তোদের তো দিন শেষ!
মদীনার নূরেতে রাঙাব আজিকে এই নিখিল-ভুবন-দেশ।

বক্ষে ধারণ করো ফের সেই বাতেল-নাশী ঈমান,
গাও রে সাম্যের গান!
বিলাল যেমন ভেঙেছিল ওরে জাতের জঘন্য বড়াই,
সেই সাম্যের তরে চল রে আবার করি মোরা হক-লড়াই!

দিল-দরিয়ায় জোয়ার এনেছে পাক কালামের ওহী,
খেদমতগার হয়ে দুনিয়ার, হও রে সত্য-পন্থী-দ্রোহী!
বুকের রক্তে লিখিব আজিকে তৌহীদের জয়গান,
পাক কমলীর ছায়াতলে আজি জুড়াবে এ পরান।
আরেকবার জ্বলে ওঠো হে গাজী!
হে বীর মুজাহিদ দল!
আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপুক আসমান-ভূমণ্ডল!

----------------------------------------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...