রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শিরীন জবানে ফুটাও রে গুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী,
উত্তম ভাষে জিনিয়া লভিব খোদার আরশখানি।
শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী।

কহিল কোরআন খোদার হুকুমে
মাদার-পিতার খেদমত করো,
এতিম-মিসকিন, আপন জনারে দাও মহব্বত আনি।
শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী।

মিষ্টি জবানে জুড়াবে দিল,
কঠোর বচনে বাড়ে শুধু দুখ,
কর্কশ বাণী শয়তানি চালফিৎনার কানাকানি।
শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী।

ইবলিস চায় মানবের মাঝে
বিভেদ হানিতে কুৎসিত সাজে,
ধৈর্য ক্ষমায় রুখিব মোরা সে দুশমনি জানজানি।
শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী।

নম্রভাষার যে তসবিহ জপে,
রহমত নাজেদ হয় তার ঘরে,
আখলাকে তার মজে দুনিয়া, ঝরে যে পরশমণি।
শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী।

নফরৎ ভুলে ছড়াব রে প্রেম, ইসলামেরই নূরে,
ইনসানের মাঝে রহমানিয়া সুর জাগুক দিবস-যামিনী।
শিরীন জবানে ফুটাও রে গুল, বল খোশ-কালাম বাণী,
উত্তম ভাষে জিনিয়া লভিব খোদার আরশখানি।
বল খোশ-কালাম বাণী...
বল খোশ-কালাম বাণী!

----------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চল রে মদিনায়

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************** ওরে ও মন - মুসাফির , চল রে মদিনায় , যেথায় ...