Showing posts with label বনভোজন. Show all posts
Showing posts with label বনভোজন. Show all posts

Sunday, February 24, 2019

মহা মিলনের প্লাবন




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই দেখ,
চন্দ্রার বুকে কি অর্পূব মধু চন্দ্রিমার আলো জেগে আছে!
সবদিকে কি অনুপম সন্ধির উচ্ছাস!

সবার চোখে মুখে  আনন্দ, নেই –কোথাও নেই অবরুদ্ধ কারাগার
চল, তোমরা সবাই চল, দেখি  ওই নব সূর্য্দয়-
আজ এখানে নেই কোন পূর্ণিমা চাঁদের পরাজয়-

ওই এসেছে, সূর্যেরা এসেছে জাগাতে এই প্রাণের দিবাকর
কি মাঝি ! কি মাল্লা! যাত্রীরা সবে একই তরীতে ছুটেছে দুর্বার!
এত যে আপনের সমাহার! আমিতো বুঝেছি এখানে এসে বুঝেছি
খুব গভীরে অনুভব করেছি, এক স্পর্শকে অনুভব করেছি.
আজ কেটে গেছে –এক ঘেঁয়েমির অন্ধকার কেটে গেছে-
বিবিএস গগণে জেগেছে প্রেমের সূর্য্ -ওহে বন্ধি প্রাণ!

আজ পৃথিবী উম্মুক্ত! বিবিএস গ্রুপের পাখিরা স্বাধীন!
যেথায় খুশী সেথায় যাও- ওহে মুক্ত পাখি-
আর গেয়ে যাও শুধু যাও বিবিএস গ্রুপের জয়গান!
এভাবে আসুক বারে বারে আসুক মহা মিলনের প্লাবন ।
------------------------------------------------20-01-2019 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

অবরুদ্ধ সেই মধু চন্দ্রিমা




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই সূর্যের আলোটাকে আটকানোর কুয়াশা আর নেই
নেই কোন তুষারপাতের হৈ হোল্লো
আজ জেগে উঠেছে-
অবরুদ্ধ সেই মধু চন্দ্রিমা- গাজীপুরের শিল্পি কুঞ্জের
স্তরে স্তরে চমকে উঠেছে হৃদয়ের বজ্রনাত ।
স্বপ্নের তরঙ্গেরা নেচে উঠেছে পুলকের ভাঁজে ভাঁজে
অফুরান আনন্দ উল্লাসে -

সরে গেছে, ওই সরে গেছে সেই সব পুঞ্জভিত অন্ধাকার !
নব উৎসাহে জেগে উঠেছে বিবিএস সূর্যেরা
এ বিশ্ব দেখেছে হৃদয় থেকে হৃদয়ের রৌদ্রকে
যে রৌদ্রের অনুপম স্পর্শে স্পর্শে
চন্দ্রায় ফোটেছে ,সূর্য্মূখী ফুলেরা ফোটেছে
দলে দলে ফোটেছে বিবিএসের গর্বিত বাগানে ।

আজ নেই, নেই কোন কারার ওই লৌহ কপাট
পাখিরা মুক্ত,!আজ পাখিরা স্বাধীন ডানায় ডানায়
ভেঙ্গে গেছে ,ভেঙ্গে গেছে সেই সব উঁচু- নীচু প্রাচীর ।
বিবিএস সূর্যেরা জেগেছে ,নিঃস্বার্থ্ভাবে জেগেছে
এই অন্ধকার আকাশে …

দম আটকানো ঘন কুয়াশা তো আর নেই
নেই সেই সব বিধি বদ্ধ তুষার বৃষ্টি,
ঢেউ উঠেছে-আনন্দের ঢেউ উঠেছে হৃদয় গঙ্গা-
এভাবেই আসুক প্রতি বছরই আসুক অনুপম ঝর্ণা ধারা
বিবিএস তরঙ্গে তরঙ্গে….

ওহে কর্ণধার- তোমাদের স্পর্শে স্পর্শে  জেগে উঠেছে ঘুমন্ত হিমালয়-
ওই দেখ আজ সূর্য্ উঠেছে
বাগানের সূর্যমূখীরা পাঁপড়ি মেলেছে
বিবিএস পরিবার উল্লাসে মেতেছে ।
আজ জেগে উঠেছে-
অবরুদ্ধ সেই মধু চন্দ্রিমা-
-------------------------------------------17-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বিবিএস গ্রুপের বনভোজন




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে বনভোজন ! হে বিবিএস গ্রুপের  বনভোজন !
সুদীর্ঘ্ জরা জীর্ণ্ ক্লান্ত অবসাদ প্রহরে তোমার প্রতীক্ষায়-
প্রহর গুনতে থাকি,অবিরাম গুনতে থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে প্রেমিক প্রেমিকাদের অপলক দৃষ্টি,
হৃদয়ে উদ্বেলিত সেই রোমাঞ্চকর মুহূর্তের জন্য ।

হে মিলন, হে মিলন মেলা, তুমি তো জানো,
এই ব্যস্ততার নির্মম প্রহারে হৃদয়ের গভীরে কতই না ক্ষত বিক্ষত !
তবুও তো তুমি জাগলে, বিবিএস পরিবারে জাগলে
সীমাহীন আনন্দ উল্লাসে জাগলে- এই গাজীপুরের শিল্পি কুঞ্জ ।

এ যেন  মধু চন্দ্রিমার এক টুকরো রোদ্দুর !
প্রেমিকার রোমাঞ্চিত স্পর্শের চেয়েও মনে হয় দামী
এক অবরুদ্ধ কর্ম্ জগত ছেড়ে এসেছি,আজ এসেছি
এই চন্দ্রার উম্মুক্ত মিলন মেলায়-

হে বনভোজন ! হে বিবিএস গ্রুপের  বনভোজন !
তুমি এ  হৃদয়ের অবরুদ্ধ প্রাচীরে
আজ দিয়েছো প্রেমের প্রদীপ !গেয়েছো সাম্যের গান
তাইতো তোমাকে চাই, বারে বারে চাই ; বিবিএস এর উর্ব্র ভূমিতে চাই—
হে ভূমির সত্ত্বাধিকারী- হে বাগানের মালি
শপথ করেছি- তোমার বাগানেই আছি- আগামীর সূর্য্মূখী হতে এসেছি  

হে বনভোজন ! হে বিবিএস গ্রুপের  বনভোজন !
রেখেছি, তোমাকে রেখেছি  এ হৃদয়ের পুলকিত গগণে
ওই রোমাঞ্চিত মধু চন্দ্রিমার প্রহরে-
প্রতিটা ক্ষণে অনুভব করেছি হৃদয় স্পর্শিত প্রেম
আজ অমরা ধন্য, প্রত্যেকেই ধন্য বিবিএস এর ছায়া তলে ।
------------------------------------------------------17-01-2019।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।