সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

জনতার পকেট কাটে ওরা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************


জনতার পকেট কাটে ওরাহুঁশিয়ার!
ভেঙে ফেলো জঠরের এই কারাগার!
মুখোশের আড়ালে শকুনিরা হাসে,
নয়া হায়েনার দল শোষণের পাশে!
মুখে বলেজনতাই শক্তির মূল’,
কর্মে তো ঘাড় কাটেভীষণ সে ভুল!
জাগো রে সর্বহারা, তোলো রে আওয়াজ,
উল্টে দাও দস্যুর এই তখত-তাজ!


জ্যামিতিক হারে বাড়ে চাল-ডাল-নুন,
বাজারের অনলে মধ্যবিত্তের খুন!
গ্যাস-তেল-বিদ্যুতে লাগে ফের চাবুক,
ক্ষুধার্ত কোটি প্রাণ কেন আজ काबू?
আয়ের পাজর ভাঙা, ব্যয়ের পাহাড়,
কেঁদে মরে শিশু আর ক্ষুধার্ত মা-হার!
মুষ্টিমেয় আমলার বাড়ে শুধু জৌলুস,
বাকি সব কোটি জনতা হারায় যে হুঁশ!


জনতার পকেট কাটে ওরাহুঁশিয়ার!
ভেঙে ফেলো জঠরের এই কারাগার!


রাজ্যের নাগরিক পরবাসী নিজ ঘরে,
লুটেরা সেজেছে রাজা শোষণের জোরে!
শুল্কের নামে চলে প্রকাশ্য ডাকাতি,
লুণ্ঠনে মত্ত আজ তামাম অমাত্য-সাথী!
কৃষকের রক্তে রাঙানো যে ধান,
সেই ধানে ভাগ বসায় জোচ্চোর-প্ৰাণ!
ব্যবসায়ীর সিন্ডিকেটে পিষ্ট দেশ,
সাধারণ মানুষের বেঁচে থাকা শেষ!


ভোট এলে পায়ে পড়ে ভন্ডের দল,
ভোট গেলে শুষে নেয় শ্রমিকের জল!
চিৎকার শোনে না কেউ, বোঝে না তো ভাষা,
ফাঁসির মঞ্চে ঝোলে জীবনের আশা।
হাহাকার ধ্বনি ওঠে কুটিরে কুটিরে,
অশ্রুর বন্যা নামে নদীয়ার তীরে!
দেশে জনম নেওয়া যদি অভিশাপ হয়
তবে হোক মহাবিপ্লব, হোক তবে জয়!


জনতার পকেট কাটে ওরাহুঁশিয়ার!
ভেঙে ফেলো জঠরের এই কারাগার!


সিংহাসনে বসিয়া যে জপে জনতার নাম,
সেই তো চুষিয়া খায় মজুরের ঘাম!
আইনের বেড়াজালে শুধু গরিবেরই ফাঁসি,
ধনকুবেরের ঘরে ওড়ে লুটেরার হাসি!
প্রাসাদের প্রাচীরে ঠেকিল আজ বুক,
নাগরিক অধিকার আজ শুধু এক কৌতুক!
ধিক্ এই নীরবতা, ধিক্ এই লাজ,
বজ্র-শেল হানিতে হইবে রে আজ!


বিপ্লবের ঝড়ে আজ জাগো রে বিদ্রোহী,
দস্যুর হাত থেকে কেড়ে নাও এই মহী!
ক্ষুব্ধ জনতা আনিবে রে প্রলয়,
পকেটকাটা দস্যুর হবে আজ ক্ষয়!
অধিকার বুঝে নিতে তোলো রণ-হুঙ্কার,
ছিঁড়ে ফেলো শিকল এই শৃঙ্খলতার!
জনতার বজ্র-মুষ্টির আঘাতে এবার,
চূর্ণ হোক মসনদ জালিমের দ্বার!

---------------------------------------------------

 


 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

পদবির ভণ্ড মেলা

    কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম, ইঞ্জিনি...