রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

একই বোঁটায় দু’টি ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

একই বোঁটায় ফুটেছ তোমরা দুটি ফুল এক সাথে
আশ্বিন মাসের জোছনা নেমেছে রূপসী বাংলা রাতে
লামিয়া মনি নাঈম তোমরা সুদূর তারার গান
হিজল বিছানো নরম মাটিতে সঁপিলে যুগল প্রাণ

ধানসিঁড়ি নদী বয়ে চলে যেমন সাগরের টানে টানে
তোমাদের প্রেম মিশে থাক চির এই জীবনের গানে
আশ্বিনের মেঘে মাঠের কিনারে যে মায়া ছড়ায় শশী
সংসার মাঝে জেগে থাক শঙ্খ-বলয়ের মতো আসি

অভিমান আর অনুরাগে ঘেরা রূপালী মেঘের ছায়া
রাগের আড়ালে লুকিয়ে যে থাকে নিবিড় প্রেমের মায়া
ঝড়-ঝাপটায় ম্লান হবে না তো এই যে অমর ফুল
নরম ঘাসের গন্ধ মেখে যে হারাবে না কোনো কূল

পৃথিবীর ধুলো ছুঁতে পারবে না তোমাদের এই রেশ
মরণও আসিবে তবু প্রেমের হবে না তো কোনো শেষ
প্রভুর চরণে জানাই মিনতি শান্ত সুখেতে থেকো
হৃদয়ের নীল আলোটি জ্বেলে যে হাতটি জড়িয়ে রেখো

ডানার ছায়ায় মায়া ছড়াবে যে রূপসী শঙ্খচিল
লামিয়া নাঈম তোমাদের মনে অক্ষয় হোক মিল

-------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

একই বোঁটায় দু’টি ফুল

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর *************************************** একই বোঁটায় ফুটেছ তোমরা দু ’ টি ফু...