কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ!
হাতে
নে
রে
তোরা
দীপ্ত
বিপ্লব, গাহো
নবজীবনের গান!
ভাঙো
রে
মোহ,
ভাঙো
রে
শিকল,
ভাঙো
এই
জড়তার
জাল,
তোরাই
তো
আনিবি
রে
আগামীর আলো, ঘুচাবি রে মহাকাল!
মোহে অন্ধ?
কেঁদে
মরে
বিবেকানন্দ!
মোবাইল-স্ক্রিনের মায়াজালে তোরা
কাটাবি
কি
বিভাবরী?
নেশায়
বুঁদ
হয়ে
মেধার
প্রদীপ
নিভাবি
কি
মরি
মরি?
মাদক-এর
বিষে
ছারখার
আজ
কত
শত
তাজা
বুক,
জুয়া আর
জুয়াড়ির করাল
গ্রাসে
জাতি
আজ
ম্লানমুখ!
আর
কতকাল?
ছিঁড়ে
ফেল
এই
কালঘাম,
এই
অলসতার
ছাল!
ছুঁড়ে
ফেল
ওরে
বিষের
পেয়ালা,
ভেঙে
ফেল
এই
ঘুণ,
তোদের
রক্তে
জাগুক
এবার
প্রলয়-বহ্নির আগুন!
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ!
রণ-উল্লাস!
দিকে
দিকে
জাগে
ত্রাস!
কিশোর গ্যাং-এর জল্লাদ-বেশে
মেতেছিস আজ
রণে?
ইভটিজিং-এর
বিষাক্ত লালা
ঢালিস
কেন
রে
মনে?
চুরি, ডাকাতি, রাহাজানি চলে, রাজপথে
রক্তের
দাগ,
পিশাচের দল
হানা
দেয়
ঘরে—
তোর
ভগ্নীর
সম্মান
হরে!
জাগবি
না
তোরা?
জাগ!
তুলে
নে
রে
হাতে
ন্যায়ের খড়্গ,
সত্যের
তলোয়ার,
ভেঙে
চূর্ণ
কর
লম্পটের এই
কদর্য
অহংকার!
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ!
হায়রে দানব!
আজ
লজ্জিত
মানব!
চাঁদাবাজি আর
দখলবাজি-র দানবীয় হুঙ্কার,
শোষকের
দল
চুষে
খায়
রক্ত,
দুনিয়াটা ছারখার!
রাজনৈতিক দ্বন্দ্ব-এর নামে চলে
আজ
জান্তব
খুনাখুনি,
গদি
নিয়ে
চলে
মারামারি খেলা,
ক্ষমতার ছিনিমিনি!
ভাইয়ের
রক্তে
রাঙায়
রে
হাত,
এ যে এক কালনিশাত!
लाথি
মার
তোরা
ক্ষমতার তখতে,
গুঁড়িয়ে দে
এই
জেল,
তোদের
রুদ্র-ঝলকে মিলাক ওরে
এই
ভণ্ডামির খেল!
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ! (১)
ভাঙো বাঁধ!
আনবি
রে
নবারুণ-স্বাদ!
ভেঙে
দে
রে
তোরা
ভীরুতার বাঁধ,
বজ্রের
হুহুঙ্কারে,
অধিকার
কেড়ে
নিতে
হবে
আজ
প্রলয়-অন্ধকারে!
কাপুরুষতার খোলস
ছিঁড়ে
যে
রুধিবি
অন্যায়ের পথ,
তারুণ্যের ওই
রক্তিম
তেজে
ছুটবে
রে
বিজয়রথ!
উৎপীড়িতের ক্রন্দন-রোল
আকাশে
বাতাসে
ভাসে,
ছাত্রের দল
গর্জে
ওঠো
রে
প্রলয়-অট্টহাসে!
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ! (১)
রণ-বিষাণ!
আজ
হোক
রে
অবসান!
শঙ্কাহীন চিত্তে
তোরা
রে
বাজা
প্রলয়-বিষাণ,
অন্যায়ের সাথে
আপোসহীন হোক
ছাত্রের এই
জান!
শহীদের
রক্ত
ডাকছে
তোদের,
পিছু
হটিবার
নাই
রে
ঠাঁই,
মুক্তির এই
মহাসংগ্রামে চলরে
এগিয়ে
যাই!
ধূমকেতু সম
উদয়
হ তোরা, মেটা রে
ধরণীর
তৃষা,
তোদের
তেজের
অগ্নি-ঝলকে কাটুক তিমির-নিশা!
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ!
জয়
গান!
ঐ মরণ-বিজয়ী তান!
ভেঙে
লণ্ডভণ্ড কর
রে
তোরা
পাপের
ওই
কারাগার,
সাম্য
ও ন্যায়ের পুণ্য আলোয় মুছাবি
অন্ধকার!
জ্ঞান
ও সত্যের পতাকাতলে মিলিবে
রে
সর্বজন,
তোদের
হাতের
স্পর্শে হোক
রে
নতুনের
আবাহন!
বিজয়-কেতন উড়বে আকাশে,
ঘুচবে
রে
সব
গ্লানি,
ইতিহাসে তোরা
লিখবি
রে
তোদের
জয়-গৌরব বাণী!
জাগরে ছাত্র দল, ওরে ও তরুণ প্রাণ!
----------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন