বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

ইসলামী বিপ্লবের বজ্রনাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


বাজলো রে ঐ তওহীদেরই জিলজাল আর বজ্রনাদ!
ভেঙে ফেলো রে জুলুম-শাহীর জিন্দান ঐ কেল্লা-ফাঁদ!

চল রে আগে মোজাহিদ দল,
শামশের ঐ হস্তে তোল!
বাতিল-শক্তির তখত-মিনারে—
দ্বীনের নিশানা উড়িয়ে দাও!
বাজলো রে ঐ তওহীদেরই জিলজাল আর বজ্রনাদ,
ভেঙে ফেলো রে জুলুম-শাহীর জিন্দান ঐ কেল্লা-ফাঁদ!


কোথায় রে আজ খালেদ-তারেক?
জাগো রে জোয়ান দ্বীন-পাহাড়!
বক্ষে নেব ‘আল্লাহু আকবার’—
শিরে শাহাদাত-তাজ এবার!
নয়া জামানার ইনকিলাব ঐ গর্জে ওঠে আসমানে!
তাকবিরের ঐ হুঙ্কারে আজ—
কাঁপছে জালিম ত্রাস-মনে!

টুটে যাক আজ ভয়ের শিকল,
ছিঁড়ে যাক এই মহানিদ!
বুকের ভেতর জ্বললো আগুন—
ডাক পাঠালো রে শহীদ!

হক-এর তলোয়ার ঝিলিক মারে গাফেল আঁধার রাতে!
বাতেলের ঐ শাহি-এওয়ান—
গুঁড়িয়ে দেবো রে এক সাথে!
লা-শরীক ঐ রবের হুকুমে ভাঙবো আঁধার কারাগার!
মজলুমের এই বজ্র-কণ্ঠে—
জাগবে রে দুনিয়া আবার!

খতম হবে রে খোদাদ্রোহী সব,
আসবে আবার খিলাফত!
হক-এর সওয়ার ছুটেছে দেখ—
মুক্ত আলোর রাজপথ!
বুকের খুনে আজ লিখবো নাম গাজীদের ঐ কাতারে!
বিপ্লবের এই বজ্রনাদ আজ—
ছড়াবে বিশ্ব-মাঝারে!

বাজলো রে ঐ তওহীদেরই জিলজাল আর বজ্রনাদ,
ভেঙে ফেলো রে জুলুম-শাহীর জিন্দান ঐ কেল্লা-ফাঁদ!

--------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...