Showing posts with label ‍প্রেম. Show all posts
Showing posts with label ‍প্রেম. Show all posts

Tuesday, January 29, 2019

আমিতো ভুলে যেতে চাই




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না ।
এতো সহজেই যদি ভুলে যাবে
তবে কেন অজান্তে এসেছিলে অবুঝ ধরনী !
কেন করেছিলে হৃদয়ের স্পন্দনে এতো আয়োজন।
প্রাণের শুন্যতার ভিতরে তোমাকে বড় প্রয়োজন ।
প্রেমরে উপেক্ষা নাও তুলে

মনে আছে সে-ই কবে
গালে হাত দিয়ে নির্দ্বিধায় আমার দিকে তাকালে,
আমি আচমকা বজ্র বিজলীর মতো
ভিতরে ভিতরে আলোর ঝলকানি দেখতে পেলাম
চোখে চোখে কথা হল ! শুধু বলা হল না..
এক অনুভবের নিষ্ঠুর দাবানলে আমি  জ্বলছিলাম..
তবু সম্মতি সূচক হৃদয়ে হৃদয়ে ছবি আঁকছিলাম,
না বুঝেই বিশ্বাসের ফোয়ারায় প্রেমের ঢেউ তুলেছিলাম
আর ভাবছিলাম,
গালে হাত দেওয়া যাকে দেখছিলাম- সে কি অবুঝ হৃদয়ের অনুভূতি !
সেই থেকে অতিযত্নে, লালন করছিলাম হৃদয়ে..
চোখে চোখে কথা হল ! শুধু বলা হল না..
আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি…
এক স্বপ্নের সাথে শর্ত্হীন সন্ধি হয়েছিল- এক অবুঝ প্রাণের !

আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না ।
শুধু কবিতায় কবিতায় স্বর্গিয় প্রেমের দূর্গ্ গড়েছো
সংগোপনে এসেছো অপরূপা – রূপে
এক মধু চন্দ্রিমার অভিপ্রায় !
তবু দেখো হৃদয়ের ভিতরে আজ কত দুঃসময় !


আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না ।
---------------------------------------------- 19-9-2018,,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর