বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মরুভূমির তপ্ত বুকে ঝরনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়,
ওগো তোমার নূরে মরা প্রাণে প্রাণের সঞ্চার হয়ে যায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।


আরব-ভূমির সাহারা যেথা জ্বলছিল দিন-রাত,
সেথা নামলো খোদার রহম নিয়েআহমদ’-এরই হাত।
তশরীফ আনলেন শাহ--মদীনা, ঘুচলো আঁধার রাত,
সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামগাহে কায়েনাত।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।


আফতাব--মাহতাব হেরিতাঁর নূরানী সুরত,
দিল্-এর মাঝে পয়দা হলো ইশ্--হকীকত।
খুশ-আমদেদইয়া রসূলাল্লাহ, জপে জগত-ময়,
আঁখির জল আজজমজমহয়ে চরণ ধুয়ে যায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।


খুশীর হাওয়া বয় যে আজ জিন্দেগীর এই বাগে,
আরবী, ফারসি, উর্দু বুলিসবাই মাতাল রাগে!
বাংলা ভাষায় নাত গেয়ে কবি যে আজ ধন্য হতে চায়,
তওবা রে সঁপে দিল প্রাণ খোদার দরগায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়,
(
ওগো) তোমার নূরে মরা প্রাণে প্রাণের সঞ্চার হয়ে যায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।

---------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন