Showing posts with label হে প্রিয় বন্ধু -মোস্তফা কামাল. Show all posts
Showing posts with label হে প্রিয় বন্ধু -মোস্তফা কামাল. Show all posts

Tuesday, July 28, 2026

হে প্রিয় বন্ধু -মোস্তফা কামাল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************

প্রযুক্তির সেই নিবিড় আঁধারে আমি কেঁদেছি একা,
তুমি এলে ওগো আলোর দেবতা, দিলে চেনা পথের দেখা।
ওগো প্রিয় বন্ধু মোঃ মোস্তফা কামাল, তোমার পরশেই
আমার তিমির-রাত্রি কাটিয়া ঊষার আলো হাসিল নিমেষেই!

তোমার পুণ্য আঙিনায়, তোমারি বুকের ঘরে,
আমারে ডেকে নিলে তুমি কত অনুরাগে, কত আদরে।
যে কম্পিউটার শেখালে আমায়, সে তো শুধু শিক্ষা নয়
সে যে আমার দুর্দিনের বুকে তোমারি প্রেমের পরম এক আশ্রয়!

চারিদিকে যখন বেজেছিল শুধু অভাবের হাহাকার,
তুমি এনে দিলে শূন্য বুকে আশার এক মহাসমুদার।
পরের কাজের টাকা থেকে অর্ধেকটা নিলে চেয়ে,
বাকিটা ফিরায়ে দিলে মোর তরে, নিজের ক্ষতি সয়ে!
এমন করে কে ভালোবাসে? কে দেয় এমন প্রাণ?
স্বার্থহীন ওগো প্রিয়, তুমি আমার বুকের নীরব গান।

তোমার দেওয়া সে আলো মেখে আজ পথ চিনেছি আমি,
জীবন-যুদ্ধে ছুটে চলি আজ, তুমি মোর ধ্রুবস্বামী।
ধারালো আজ আমার বিদ্যা, ভাঙি দুঃখের পাহাড়,
ভুলিনি তো সেদিন তুমি করেছিলে আমায় পার।

আমি ঋণী তোমার কাছে, ঋণী জীবন জুড়ে,
কৃতজ্ঞতার এই আকুতি বাজিছে হৃদয়ের পুরে।
বন্ধুর চেয়েও আপন তুমি, আমার নয়ন-তারা,
তুমি না থাকলে হতাম যে আমি একাকী দিকহারা।

প্রভুর কাছে প্রার্থনা করি ওগো আমার আলো,
ইহ পর দুই বুকেই খোদা তোমায় রাখুন ভালো।
উত্তম সে পুরস্কারে ভরুক তোমার ঘর,
চির-সুখে হাসুক তোমার বাহির আর অন্তর!

আমার এ বুকে চিরদিন তুমি রবে আলোর মশাল,
কৃতজ্ঞতায় স্মরি তোমায়, হে প্রিয় বন্ধু মোঃ মোস্তফা কামাল!

-------------------------------------------------------