প্রেমের/বিরহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমের/বিরহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

একই বোঁটায় দু’টি ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

একই বোঁটায় ফুটেছ তোমরা দু’টি ফুল এক সাথে
আশ্বিন মাসের জোছনা নেমেছে রূপসী বাংলা রাতে
লামিয়া মনি ও নাঈম তোমরা সুদূর তারার গান
হিজল বিছানো নরম মাটিতে সঁপিলে যুগল প্রাণ

ধানসিঁড়ি নদী বয়ে চলে যেমন সাগরের টানে টানে
তোমাদের প্রেম মিশে থাক চির এই জীবনের গানে
আশ্বিনের মেঘে মাঠের কিনারে যে মায়া ছড়ায় শশী
সংসার মাঝে জেগে থাক শঙ্খ-বলয়ের মতো আসি

অভিমান আর অনুরাগে ঘেরা রূপালী মেঘের ছায়া
রাগের আড়ালে লুকিয়ে যে থাকে নিবিড় প্রেমের মায়া
ঝড়-ঝাপটায় ম্লান হবে না তো এই যে অমর ফুল
নরম ঘাসের গন্ধ মেখে যে হারাবে না কোনো কূল

পৃথিবীর ধুলো ছুঁতে পারবে না তোমাদের এই রেশ
মরণও আসিবে তবু এ প্রেমের হবে না তো কোনো শেষ
প্রভুর চরণে জানাই মিনতি শান্ত সুখেতে থেকো
হৃদয়ের নীল আলোটি জ্বেলে যে হাতটি জড়িয়ে রেখো

ডানার ছায়ায় মায়া ছড়াবে যে রূপসী শঙ্খচিল
লামিয়া ও নাঈম তোমাদের মনে অক্ষয় হোক মিল

-------------------------------------------------------------------------------

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

ওগো সুহাসিনী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী,
তোমার ওই হাসিতে যেন ঝরে বকুলের বাণী।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।


কাজল-কালো চোখের তারায় চশমা জোড়া সাজে,
মেঘ বরণ ওই চুলগুলো যে দোলে গালের মাঝে।
গোলাপ-রাঙা ঠোঁটের কোণে মিষ্টি মধুর হাসি,
হৃদয় কাড়ে প্রথম দেখায়, গোছে রূপের রাশি।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।


সাদা সুতি ওড়নাখানি জড়িয়ে আছো গায়,
বসন্তের ওই ফুলের নকশা জাগে যে জামায়।
‘
নূরানী’ এক শান্ত মায়া জড়িয়ে তোমার মুখে,
ঐ দেখেই তো শান্তি নামে আকুল হওয়া বুকে।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।


তুমি এলে বাতায়নে জোছনা নেমে আসে,
ভ্রমর যেন গুনগুনিয়ে তোমার প্রেমে ভাসে।
সুর হারা এই কবির মনে জাগালে আজ গান,
তোমার ওই হাসির সুধায় সঁপে দিলাম প্রাণ।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী,
তোমার ওই হাসিতে যেন ঝরে বকুলের বাণী।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।

-----------------------------------------------------------------

মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

বন্ধু যখন শত্রু হয়

 

বন্ধু যখন শত্রু  হয়  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

বন্ধুত্ব, তুমি যেন আজ মৌসুমী বায়ূর মতন!

কখনো আলো ,কখনো আঁধারে থাকো গগণ।

 

বন্ধুত্বের সেই সোনালী সূর্যটা, সেই পূর্ণিমার শুভ্রতা,

আজ যেন স্বার্থের মিছিলে ছুটিয়াছে বিপুল উগ্রতা।

তীর ধণুকের মতো বিঁধিয়াছে বিশ্বস্ততার শরীরে,

রূঢ় আচরণ ক্ষণে ক্ষণে আঘাত হানিয়াছে গভীরে!

 

প্রচুর রক্ত ক্ষরণে মুর্ছিত হচ্ছে বন্ধুত্বের প্রাণ - অকালে!

বন্ধুত্বের সেই মর্ম্ বাণী যেন বন্ধু গিয়াছে ভুলে।

এখন বন্ধুর দিকে তাকালে মনে হয় ঘাতক ঈগল!

আঁতকে উঠে প্রাণ! কেঁপে উঠে শান্ত নিবিড় নিখিল।

 

বন্ধুত্বের যে স্বর্গিয় অনুভভ! সে যেন আজ পৃথিবীর ক্রন্দন,

ভয়ঙ্কর গুপ্ত ঘাতক! পশ্চাতে লেগে থাকা অসূর ছায়া- সবক্ষণ।

বন্ধু শব্দটিই যেন আজ ফিকে হয়েগেছে স্বার্থের আড়ালে,

ঠিক যেন অনিষ্ট-দৈত্য- দানবের খেলা  বিপুল চঞ্চলে--

 

বন্ধু যখন শত্রু  হয়  তখন আর কিছু থাকে না- বিজয় !

দূরন্ত বেড়ে চলে, বিশ্বাসে চির ধরে আসন্ন দিন-সময়।

---------------------------------------------

 

 

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...