কলমেঃ কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
হে
মুসলিম নারী, ওগো রত্নভাণ্ডার,
পর্দা
তোমার মুকুট ও অহংকার।
ইসলামের
ছায়ায় তুমি পবিত্র কুসুম,
তোমারী
মহিমায় জাগে ধর্ম ও ঘুম।
আল্লার
বিধান এই হুকুমের বাণী,
পর্দায়
রয় রক্ষা কুল-মান জানি।
ধূলার
কালিমা যাতে ছুঁতে নাারে গায়ে
, লুকানো
রত্ন রয় সযত্ন মায়ায়।
হিরা-মণি মুক্তা কভু খোলায় কি থাকে?
লুকানো
রত্ন শোভা পায় জয়াঁ-আঁখে।
সতীত্বের
রতন তুমি, পূত ও পবিত্র,
ইসলাম
এনেছে আজ এই তো
চরিত্র।
ফুলেতে
যেমন রয় সুবাসের মায়া,
রমণীর
লজ্জায় তার জান্নাতী ছায়া।
পর্দার
মহিমায় নারী চির-উজ্জ্বল,
পবিত্র
রাখিও সদা আপন অঞ্চল
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।