Showing posts with label একুশ. Show all posts
Showing posts with label একুশ. Show all posts

Saturday, March 23, 2019

চেতনায় তুমি ”একুশ” সোপান




                         ----মোঃ আমিনুল এহছান মোল্লা ।
কে তুমি  ?
জাগিয়ে তোল ”চেতনায় একুশ”!
উত্তাল তরঙ্গে  কর মোরে হুশ !
বলিদানে তোমায় নাহি দেখি কভূ !
কন্ঠ স্বরে ভেসে ওঠ তবু
একুশবিনে আজ হতো নিভূ ।

সেই দিন  তুমি প্রতিবাদী ছলে
সপেছিলে প্রাণ মায়ের কোলে ।
রক্তের হোলি অস্ত্রের মুখে ।
যাওনি পিছু আপনেরই সুখে ।
থেকেছো পাশে মায়ের দুঃখে
এনছো জয় হায়েনা রুখে ।

দিয়েগেছো প্রাণ তুলেছো ধবনি
বাহান্নর সেই অমর বাণী
চাই- চাই- চাই
রাষ্ট ভাষা বাংলা  চাই
বাংলা ছাড়া অন্য নাই-
উর্দু তবে হবেনা ঠাঁই ।
অমর সুরে গেয়েছো তাই
”মাতৃভাষা বাংলা” এই ।
রফিক জাব্বার সালাম ভাই
আরো কত সেইদিন ঐ ।

এনেছো তীরে বিজয় তরী
বাহান্নর সেই ফ্রেব্রুয়ারী ।
স্বপ্নীল রথের উত্তাল শিরে
অকুতভয়ে একুশ ফিরে ।
লাল-সবুজে  অমর সুরে ।
মুক্তি যুদ্ধের দীপ্ত শ্লোগান ।
চেতনায় তুমি ”একুশ” সোপান ।
  ----------- রাওনাট, কাপাসিয়া- গাজীপুর ।

**************************



Wednesday, March 20, 2019

যে সুর বাজে অন্তর




      -কবি মোঃআমিনুল এহছান মোল্লা
অ ,আ ,ক, খ –
এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,
সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।

বাংলা ভাষাকে যারা করিল কাব্যের ধরণী-
পদ্যে-গদ্যে  আমি লিখি তাদের স্মরণী।

যে প্রেম হৃদয়ে হৃদয়ে আসি জাগিছে প্রেমিকার স্পর্শ্;
সে গান গাহিয়া বেড়াই, যে সুর বাজে বিশ্ব।

রফিক, জাব্বার ,সালাম, বরকত যা আনিছে বাঁধি,
সে গৌরব  বুকেতে গাঁথিয়া আমি হাসি, আমি কাঁদি ;

একুশে ফেব্রুয়ারী তুলিছে দূর্বার বিদ্রোহী শ্লোগান,
রক্তে রক্তে গড়িছে বিজয়ের অমর  সোপান !

উর্ধু নহে বাংলাই হইবে এ মায়ের মুখের গান ।
ঐ দেখ শহীদ মিনারে জাগিছে রক্ত ঝরা প্রাণ!

যে ভাষায় প্রাণে বাজিছে সোনার বাংলা গান,
বিশ্ব বুকে সে রক্ত চির অম্নান, চির মহিয়ান।

এ বুকে যে সুর বাজিছে, আমি তার গান ধরি,
হে- রফিক, জাব্বার ,সালাম, বরকতের উত্তরসূরী।

আমি করি তাদের বুকচিরে সম্মান জীবনটি ভর,
যে প্রেমে বিশ্ব বেড়াই, সে সুর বাজের অন্তর!

একুশের কন্ঠে বাজিছে অ,আ, ক, খ ধ্বনি
বাংলা ভাষাতে জাগিছে  প্রেমিকার মুখানি।

অ ,আ ,ক, খ –
এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,
সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।
-----------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।