-কবি মোঃআমিনুল এহছান মোল্লা
অ ,আ ,ক, খ –
এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার
তর,
সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর
বাজে অন্তর।
বাংলা ভাষাকে যারা করিল কাব্যের
ধরণী-
পদ্যে-গদ্যে আমি লিখি তাদের স্মরণী।
যে প্রেম হৃদয়ে হৃদয়ে আসি জাগিছে
প্রেমিকার স্পর্শ্;
সে গান গাহিয়া বেড়াই, যে সুর বাজে
বিশ্ব।
রফিক, জাব্বার ,সালাম, বরকত যা
আনিছে বাঁধি,
সে গৌরব বুকেতে গাঁথিয়া আমি হাসি, আমি কাঁদি ;
একুশে ফেব্রুয়ারী তুলিছে দূর্বার
বিদ্রোহী শ্লোগান,
রক্তে রক্তে গড়িছে বিজয়ের অমর সোপান !
উর্ধু নহে বাংলাই হইবে এ মায়ের
মুখের গান ।
ঐ দেখ শহীদ মিনারে জাগিছে রক্ত
ঝরা প্রাণ!
যে ভাষায় প্রাণে বাজিছে সোনার বাংলা
গান,
বিশ্ব বুকে সে রক্ত চির অম্নান,
চির মহিয়ান।
এ বুকে যে সুর বাজিছে, আমি তার
গান ধরি,
হে- রফিক, জাব্বার ,সালাম, বরকতের
উত্তরসূরী।
আমি করি তাদের বুকচিরে সম্মান জীবনটি
ভর,
যে প্রেমে বিশ্ব বেড়াই, সে সুর
বাজের অন্তর!
একুশের কন্ঠে বাজিছে অ,আ, ক, খ
ধ্বনি
বাংলা ভাষাতে জাগিছে প্রেমিকার মুখানি।
অ ,আ ,ক, খ –
এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার
তর,
সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর
বাজে অন্তর।
-----------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment