সোমবার, মার্চ ২৫, ২০১৯

আজ তুমি নেতা হয়ে




----মোঃ আমিনুল এহছান মোল্লা
জড়িয়ে তোমায় নিত্য আমি কল্প কত শত
বন্ধু তুমি  সেই হবে অমর হয়েছে যত ।
জাগবে সদা অসহায় তরে বঙ্গ তাজের মত
উত্তাল তরী করবে নোঙ্গর শেখ মুজিবের পথ
আজ তুমি নেতা হয়েছো ভয়ঙ্কর সেই রথে
ভেঙ্গে শপথ হয়েছো যম মানব মুক্তির ভ্রতে
নিজের স্বার্থে ছুটছো সদা আপন পর ভুলে
এহেন কাজ যায়নি বাদ করনি তুমি হালে
গুম হত্যা ক্ষমতার দাপট শান্ত মায়ের বুকে
যত্র তত্র তর্জ্ণ –গর্জ্ণ ছুড়ছো তুমি বাঁকে
বাংলার জন আঁতকে ওঠে তোমার ছবি দেখে
তুমি কি নেতা ?নাকি জল্লাত সবার মুখে মুখে !
বন্ধু তোমায় ভালবাসি তাইতো বলি ওগো
এসো ফিরে তুমিই নেতা অমর পথে জাগো
যেওনা ভুলে  লাল-সবুজ মায়ের শ্রেষ্ঠ লগো
যেদিন ছিলে আমার মত হওনি নেতা তুমি
রাখতে খবর দিবা নিশা প্রেমের যত ভুমি ।
আজ তুমি নেতা হয়ে যাচ্ছে কেন হেরে ?
তোমার আলোয় চাই যে সবে ব্যর্থ্ যত তেড়ে ।
      --------------, রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।

****************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...