রবিবার, মার্চ ৩১, ২০১৯

বাঙ্গালী মুক্তির স্বার্থে



------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মানুষের কাছে বিবেকের শক্তি আজো অজানা
সে এখন দুষ্টের পিছুন পিছুন বাজায় বাজনা !
মনে করে মিথ্যেকে জাগিয়ে সত্যকে দিবে ফাঁকি
অথচ মানুষ মনুষ্যত্বকে ভুলে আশুরের ছবি আঁকি,
যেখানেই যাই মানুষেরা প্রকাশ্যে কিংবা গোপনে
অপরের অধিকার কেড়ে নিচ্ছে চেয়ারের গর্জনে
চৌদিকে স্বৈরতন্ত্রের গ্রাসে
দূর্বলেরা আজ নাভিঃশ্বাসে !
আমি দেখেছি, দুষ্টের কোন পথ নেই অজানা !
ওরা পারে, সব পারে অর্থ্ পেয়ে
বায়ে ডাইনে, ডাইনে বায়ে-
দূর্নীতি, ঘুষ ,অনৈতিক যত ওদের ঠিকানা-
ওহে বাঙ্গালী তুমি এসো হে জীবন-মরণে
আরেকবার গর্জে উঠ এইসব বিদ্রোহী দমনে
এই মায়ের তরে
এক প্রেমের জোরে
বাঙ্গালী মুক্তির স্বার্থে
এসো গড়ে যাই  সোনার বাংলা বিশ্ব রাজত্বে ।
-----------------------------------31-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...