সোমবার, মার্চ ২৫, ২০১৯

লজ্জাবতী




------মোঃ আমিনুল এহছান মোল্লা
শিশির বিন্দু সোনালী রূপে সবুজ ঘাঁসে হেসে
তীব্র দহে সেই যে তুমি যাও যে তারে চষে ।
হয়নি দেখা তবুও তুমি যখন তখন এসে..
কল্প শাখে  যাও দুলিয়ে হৃদয় তীর ঘেঁষে
অদুরে তুমি পাহাড় টিলে বৃক্ষ তরুর মাঝে
ঝর্ণা ধারার প্রবাহে তুমি দীপ্ত যৌবন সাজে  ।
লজ্জবতীর লাজুক রাঙ্গে চুপি চুপি  খেলে
পথের ধূলো নগ্ন ছোঁয়ায় সৌরভ যত হেলে ।
গোধূলী আভায় চুপসে তুমি একাকী পথ চলে
গভীর নিশি জোনাক আলয় প্রেম ডানা মেলে ।
দেখনা কুভ দীপ্ত শিখায় কত যে তোমায় ছোঁয়ে
অহংকারে লজ্জাবতী তুমি যে আজ নূয়ে ।
     ---------------, রাওনাট,কাপাসিয়া – গাজীপুর ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...