আমার প্রতিশ্রুতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমার প্রতিশ্রুতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আমার প্রতিশ্রুতি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ক্ষমতার রাজদণ্ড হাতে নিতে আসিনি,
এসেছি দাঁড়াতে ভাঙা কুটিরের পাশে।
আমি ইকবাল হোসেন শেখ, তোমাদেরই ঘরের সন্তান
শত বছরের পুণ্য মাটিতে সঁপেছি প্রাণ!

লড়ছি শুধু ভালোবাসার অক্ষয় বন্ধনে,
বুক বেঁধেছি আজ শোষিত-বঞ্চিতের হাসিতে।
আইনের কাণ্ডারী হয়ে লড়েছি সুপ্রিম কোর্টে,
এবার এসেছি সেবক হতে তোমাদের ধূলিময় অঙ্গনে!

ঘুষ-দুর্নীতির কালো নখ ছিঁড়ে ফেলবো রুদ্র রোষে,
অবসান হবে বঞ্চনার রাত।
অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের এই হাত অন্যায় সইবে না আর,
সরকারি সেবা পৌঁছাবে মেঘের মতো সবার ঘরে!

মানুষ যেন আর না সয় দপ্তরের লাঞ্ছনা,
ঘুচবে সকল প্রাচীন বঞ্চনা!
ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না আর
সমান অধিকার ফিরে পাবে কাপাসিয়া পাড়ার!

শীতলক্ষ্যার উত্তাল স্রোত যেমন পাথর কেটে পথ বানায়,
আমিও গড়বো আদর্শ উপশহর।
কৃষক পাবে ফসলের সোনা, মিটবে মাঠের হাহাকার
শ্রমিক পাবে ঘামের শ্রেষ্ঠ দাম, ঘুচবে অনাহার!

পথঘাট আর সেতুর বন্ধনে জুড়বে চরাঞ্চল,
জাগবে নতুন প্রাণের কোলাহল!
মাদক, সন্ত্রাস, গুম-খুনের কালো মেঘ ছিঁড়ে ফেলবো চিরতরে,
শান্তির সুবাতাস বইবে প্রতিটি ঘরে ঘরে!

আমি আপসহীন এক বজ্রকণ্ঠ, কালবৈশাখীর ঝড়,
চূর্ণ করবো অন্যায়ের তাসের ঘর!
শাসক হতে আসিনি বন্ধু, এসেছি হতে তোমাদের অতন্দ্র প্রহরী
পাড়ি দেবো স্বপ্নের তরী!

দাও যদি সুযোগ একটিবার,
জীবন বিলিয়ে দেবো কাপাসিয়ার মানুষের চির সেবায়।

--------------------------------------------------------------

 

চল রে মদিনায়

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************** ওরে ও মন - মুসাফির , চল রে মদিনায় , যেথায় ...