মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬

হে নারী,এ নহে তোমার রূপ!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***********************************

 

বাংলার শান্ত নারী একি রূপ আজ তব হেরি!
কোমল গোলাপের বুকে একি হিংস্রতার রণভেরী!
প্রেমের প্রতিমা তুমি, ভালোবাসারই তো সেই দেশ,
তবে কেন আজ অঙ্গে তোমার ডাইনীতন্ত্রের এই বেশ?
কিসের এ মবতন্ত্র, কিসের এ দানবী উল্লাস,
অসভ্যতা ও হিংস্রতায় কাঁদে আজি নীল আকাশ!


রাজার রাজ্যে একি হেরিলাম, একি ঘোর অনাচার,
প্রকাশ্য রাজপথে টানিলে শ্রমিকের শার্টের কলার!
অপরাধ যদি করে থাকে সেই দীন সিএনজি চালক,
আইন তো ছিল হাতে, তুমি কেন সেজেছ ঘাতক?
শালীনতা বিসর্জন দিয়ে লভিলে কি পরম সুখ,
তব এই হিংস্র আচরণে লজ্জিত আজ বিশ্বমুখ!


নারী তো নহে গো শুধু রোষ আর ক্রুদ্ধ গর্জন,
নারী তো এনেছে ধরায় মায়া-মমতারই অনুভূষণ।
প্রতিবাদের নামে এ যে সমাজ অবক্ষয়েরি রূপ,
বিবেকের আলো নিভে কেন আজ সমাজটা নিশ্চুপ?
অকথ্য গালি আর মারে কমে না তো কোনো অপরাধ,
এ শুধু ডেকে আনে সভ্যতার ঘোর অবসাদ!


ওগো বাংলার নারী, ফিরে আসো আপনারি রূপে,
হিংসার আগুন জ্বেলে মরো না গো একা নিজে চুপে।
মানবতো গায় গান—নারী তো জগতের প্রেরণা,
পশুর মতন হিংস্রতা তোমায় কভু সাজে না।
ভেঙে ফেলো এই দানবী রূপ, আনো প্রেমের জোয়ার,
ক্ষমা ও সুশীল আচরণে খোলো কল্যাণের দুয়ার!

বাংলার শান্ত নারী একি রূপ আজ তব হেরি!
কোমল গোলাপের বুকে একি হিংস্রতার রণভেরী!

------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...