শুভ জন্মদিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভ জন্মদিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

শুভ জন্মদিন হে রাজকন্যা –হ্যাপি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************
শুভ জন্মদিন ওগো মোর রাজকন্যা হ্যাপি,
তোমারি হাসিতে এ ভুবন ওঠে আলোতে কাঁপিয়া কাঁপি!
তুমি আল্লাহর পরম আশিস, হৃদয়ের স্পন্দন,
ছিঁড়েছ এ বুকে জড়ানো যত বিষাদের বন্ধন।
তুমি আমার এই রাজ্যের এক আলোকিত ঝলক,
হেরিয়া তোমারে জুড়ায় সদা এ জনমের পলক!


আঁধার ধরণী মাঝে তুমি এলে আশার প্রদীপ জ্বেলে,
মানবিক এক পৃথিবীর স্বপ্ন দুচোখে দিলে মেলে।
আমি ধন্য হয়েছি, পুলকিত আজ এ পিতার জীর্ণ প্রাণ,
ঝরিছে আজিকে খোদার আরশ হতে রহমতের গান।
তোমার জন্মে আমি গর্বিত, কৃতজ্ঞ এ মনে,
আল্লাহ পাক রাখুক তোমায় চির-সরল পথ সনে।


নামটি তোমার হ্যাপি ওগো, তুমি ছড়াও অপার সুখ,
তোমার পুণ্য আলোতে মুছক নিখিল ধরার দুখ।
সত্যের আলোক-বর্তিকা হাতে চলিবে দুস্তর চরে,
ইহ ও পরকাল আলো করিবে পূত-বিশ্বাসের জোরে।
খেলুক আল্লাহর নূরের আভা তোমার ললাট জুড়ে,
কলুষতার ওই কালো ছায়া পালাক সুদূরে দূরে।


হে মোর রাজকন্যা, তুমি হও পৃথিবীর আলোকিত নারী,
তোমার চরণে সঁপিয়া দিলাম নয়ন-অশ্রু বারি।
প্রার্থনা করি মোনাজাত তুলি আল্লাহর দরবারে,
কবুল করুন তোমায় তিনি পুণ্য-আলোকধারে।
জাগো হে আলোক-কন্যা, কাটাও নিখিল তিমির-পার,
আমীন! আমীন! কবুল করো হে প্রভু পরওয়ারদিগার! 

--------------------------------------------------------------

 

শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩

শুভ জন্মদিনের শুভেচ্ছা


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং।

********************************

নব উচ্ছাসে রাঙা চরণের তলে ,

নব জাগরণে তুমি উদিলে জলে-স্থলে।

অন্তর বাহিরের শুন্যতা ফেলে শুভ্র ফুলে

তুমি জাগিলে বিশ্ব কাননে বিরহ ব্যাথা ভুলে।

সর্ব্ প্রেম হইতে সর্বময়ী তোমারে

শুভ জন্মদিনের শুভেচ্ছা এই নশ্বরে।

আসন্ন দিনে দিয়ে যেয়ো মধুর মুরতি,

সেইপানে চেয়ে আছি ওগো মহারথি।

প্রাণে প্রাণে নানান স্বপন উঠিছে হিল্লোলিয়া-

তোমার দিকে চাহিয়া জগৎ ব্যাপিয়া ।

তুমি কি পারিবে না ?  হে মহান তুমি !

নব উদয়ে, নব উদ্যামে শুনিতে চাই হে

সেই বিজয়ের ধ্বনি।

শুভ হউক, শুভ হউ আসন্ন দিনগুলি,

শুভ জন্মদিন ! শুভ জন্মদিন হে দিপালী।

---------------------------------------

রবিবার, ফেব্রুয়ারি ০২, ২০২০

তোমার জন্মদিন যেন শুভ হয়


---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
রহিবে প্রাণে উচ্ছাসে ভরি হারিবে না কভূ;
ওহে তোমায় যেন জাগি দেয় নিখিলের প্রভূ!

বহে আজি আনন্দের স্রোত ধারা তোমার জন্ম দিনে;
তন্ময় নামটি ছুটে ফেরে দিকে দিকে উল্লাসিত প্রাণে।

সে তুমি! পিতা-মাতার অন্তরে নব প্রাণ;
এ বাতায়নে বসি গাও তুমি সেই আল্লাহ’র গান।

যিনি গগণে জ্বালি দিবে বারে বারে বিজলীর দীপ,
তাঁরই অঙ্গনে ছড়িয়ে দাও কালজয়ী সব প্রদীপ!

তুমি তানবীর আহম্মেদ! তুমি আগামীর কান্ডেরী-
তোমার দিকে চেয়ে আছি অবিরল ওহে পাঞ্জেরী।

আমার প্রার্থনা আজি দু”হাত তুলে আল্লাহ’র তরে;
তোমার জন্মদিন যেন শুভ হয় এই বিশ্বে চিরতরে।
------------------------------------------০১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 .
-

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...