বুধবার, জুন ১৭, ২০২৬

ওরে ও পাতি-নেতার দল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

ওরে ও পাতি-নেতার দল!
চামচা-বেষ্টিত ভণ্ড-ভীতুর দল!
তোদের রক্ত-চোখা ওই চশমা-আড়ালে পশুর হিংস্র চোখ,
তোদের দাপটে কেঁদে মরে আজি বাংলার লক্ষ ভীরু লোক!
চাটুকারদের ওই জয়ধ্বনি,
গলির মোড়ে মোড়ে আড্ডা-হুল্লোড়,
ওরে মনে রাখিস— ভাঙবে এবার তোদের পাপের ঘোর!

ওরে শোন তোরা জোচ্চোরের দল!
আর চলবে না তোদের ওই মিথ্যে ছলাকলা, ছল!
গরিবের রক্ত চুষে,
খেটে-খাওয়া মানুষের পেটে মেরে লাথি,
বড় সাহেব সেজেছিস তোরা,
ওরে ও ডাকাত-লুটেরা পাতি নেতার জাতি
চাঁদাবাজি আর টেন্ডার-চুরির সিন্ডিকেট-কারবার,
লাথি মেরে তোদের ঐ ক্ষমতার তখত করব চুরমার!

ওরে ও ক্ষুদ্র কীট!
ওরে ও ভীরুর দল!
রাজপথে আজ নামবে দামাল তরুণের রক্তের ঢল।
তোদের দেখে আজ থুতু ফেলে থু থু— বাংলার আপামর জনতা,
ছেঁড়া জুতো খাবে তোদের ওই কুৎসিত, ভণ্ড আভিজাত্যতা!
জনতার হাতুড়ি আর কৃষাণের কাস্তে এবার গর্জে উঠেছে,
পাতি-নেতাদের মিথ্যে অহংকার যাবে এবার যমঘরে!

ওরে ও কই তোরা সর্বহারা?
ওই ও কই তোরা বিপ্লবী ছাত্র জনতা ?
জাগো আজ রুদ্র-ভৈরব বেশে,
বিপ্লবের সেই অগ্নি-বিষাণ বাজিয়ে দাও এই ত্রস্ত দেশে!
ভাঙো ভাঙো ওই ক্ষমতার ওই পাতি-কারাগার,
বিপ্লবের মহা-ঝড়ে ধুয়ে যাক তোদের শোষণের ব্যভিচার!

-----------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...