কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
ওরে দেখ
চেয়ে
দেখ—
রক্তে
পাওয়া
স্বাধীন ওই
লাল-সবুজের পবিত্র পতাকা!
তার
দিকে
তাকালেই আজ
মনে
হয়—
লক্ষ
শহীদের
মহাকাব্য আজ
ধূলায়
শয়ান,
বিষাদে
মাখা!
ছন্দহীন কবিতায়
দেশ
আজ
টলোমলো,
কবি
ছুটেছে
তাল-বেতাল,
দিকবিদিক জ্ঞানশূন্য পাঠকও
আজ
উন্মাদ,
পাগল!
মুক্তির সাহিত্যে আজ
কোনো
মুক্তি
নেই,
রক্তের
কালিতে
সব
ধূসর
বর্ণিল!
পাখিরা
গায়
না
গান,
ঋতুও
ছুটেছে
আজ
লাগামহীন অশ্বের
মতো—
উধাও
প্রকৃতি, নদী-নালা, খাল-বিল,
সমুদ্র
কেউ
আর
প্রকৃতির সৌন্দর্য ধরে
রাখছে
না,
ঋতুও
বদলে
গেছে
নির্মম
আবর্তে!
হাসে
না
পূর্ণিমার চাঁদ,
আকাশ
মেঘাচ্ছন্ন,
সবুজ-শ্যামল তরুলতা— সেও
মাথা
দিয়েছে
নুয়ে!
বনের
পশুও
পালিয়েছে ভয়ে,
গ্রামের মেঠো
পথ—
সেও
হারিয়ে
গেছে
দূর
দিগন্তে!
শাসকের কোনো
ছন্দ
নেই,
জনতার
কোনো
ছন্দ
নেই!
ছন্দ
আছে
আজ
শুধু—
জোর-জুলুম, হুলিয়া আর
পিশাচের মবতন্ত্রের!
ছন্দ
আছে
স্বৈরতন্ত্র, কুৎসিত
ফ্যাসিবাদ আর
চাঁদাবাজির,
লুটেরা,
দুর্নীতিবাজ আর
খুনিদের পৈশাচিক নাচের!
গুম,
খুন,
হত্যা,
নির্যাতনের কী
করাল
ছন্দ!
মুক্তিকামী জনতার
আজ
কোনো
ছন্দ
নেই!
আইনের কোনো
ছন্দ
নেই,
কবির
কবিতার
কোনো
ছন্দ
নেই!
বাঙালি
সংস্কৃতির কোনো
ছন্দ
নেই,
দেশপ্রেমের কোনো
ছন্দ
নেই!
নেতার
ছন্দ
নেই,
কর্মীর
ছন্দ
নেই,
বাকস্বাধীনতার কোনো
ছন্দ
নেই,
অধিকারের কোনো
ছন্দ
নেই!
পরিবার,
সমাজ,
রাষ্ট্র ক্ষমতার চেয়ার—
কোথাও
কোনো
ছন্দ
নেই,
কোথাও
কোনো
সুর
নেই!
ওরে এই
বাংলাদেশ আজ
যেন
এক
ছন্দহীন কবিতা!
যত
নিন্দনীয় দিক
আছে,
সব
গ্রাস
করেছে
একে—
তবু
জাগো
রে
মুক্তিকামী জনতা,
লাথি
মারো
এই
জড়তায়,
ভাঙো
এই
কুৎসিত
শৃঙ্খল,
আগুন
জ্বালো
স্বৈরাচারের মরণ-কোঠায়!
------------------------------------------------------------------------
No comments:
Post a Comment