বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

পিতার অভিশাপ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************

এ কেমন পৃথিবী রচিলি তোরা?
মানুষের বেশে এ কোন জল্লাদ উল্লাস চারিধার!
অশুভের কৃষ্ণছায়া
গ্রাসিয়াছে আজ মানুষের অস্থিমজ্জা,
রক্ত আর শিরায় শিরায়!
হৃদয়ের অন্তপুরে বসে তোরা রচিলি একি নির্দয় মহাকাব্য!
রক্ত আজ রক্তেরে চিনে না,
হৃদয় বোঝে না আর ভালোবাসার ভাষা!

রক্তের পবিত্র বন্ধনগুলো—
আজ হায়েনার মতো হিংস্র হয়েছে ক্রমে!
পুত্র চিনে না পিতাকে,
কন্যা চিনে না তার জন্মদাতারে!
ঘরে বৃদ্ধ বাবা-মা কাঁদে একা আঁধারে,
কেউ তো নেয় না খোঁজ, কেউ তো মোছে না অশ্রুভার!
কি এক নিষ্ঠুর কসাইখানা গড়েছি আমরা!

বুকের রক্ত জল করিয়া,
নিশি জাগি পাখির কুলায়—
কত কষ্টে, কত অনাহারে লালন পালন করিয়া,
বড় করেছি তোদের, শিক্ষিত করেছি, প্রতিষ্ঠিত করেছি যারে—
আজ সেই সন্তানই বৃদ্ধ পিতারে ভুলে গেলি?
সুকৌশলে— সব অর্থ-সম্পদ নিলি কেড়ে?
আজ পিতা নিঃস্ব, অসহায়, অচল, শক্তিহীন!
আজ তোরা সবাই দূরে চলে গেলি?
কোনো খবর নিলি না?
অসহায় বৃদ্ধ পিতা আজ— অনাথ বৃদ্ধাশ্রমে!

শোন রে পিশাচ সন্তান!
কতটা কষ্ট পেলে পিতা তার নিজের রক্তেরে অভিশাপ দেয়?
কতটা বুক ফাটলে, কতটা পুড়লে পরে বলে—
"
আমার মৃত্যুর পর কোনো সন্তান যেন আমার লাশ না ছোঁয়!"
খবরদার! ছুঁস না তোদের ওই পাপী হাতে!
কবর দিস দূর হতে, অপবিত্র করিস না এ দেহ আর!
কোনো আত্মীয় যেন দেখতে না আসে এই মরা মুখ!

যেখানে ঝরেছে এই বুড়ো বাপের অশ্রু,
সেথা যেন নেমে আসে চিরতরে অমাবস্যার রাত!
পিতার এই বুকভাঙ্গা দীর্ঘশ্বাস—
হয়ে যাক তোদের জীবনের নির্মম নিয়তি!
বিদায় নিলাম আমি,
তোদের সুখের প্রাসাদে পড়ুক বিধাতার বজ্রপাত!

---------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...