কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
তুচ্ছ করিয়া খড়্গ-কৃপাণ, জয় করিয়াছ শঙ্কা!
আসে রে হিংস্র দানব-দল,
গর্জে উঠে কি বাহুর বল?
তবে কেন ভাই মৌন রহিলে, শোনো ঐ
ক্রন্দন,
ছিঁড়ে ফেলে দাও ভীরু কাপুরুষ-লজ্জার বন্ধন!
ঐ শোনো
কাঁদে
নিপীড়িত প্রাণ,
গাহো
রে
গাহো
রে
বিপ্লব-গান!
মাদক-দৈত্য গ্রাসিছে রে
যুব,
সন্ত্রাস চলে
পাড়ায়,
চাঁদাবাজ আর
রাহাজানি আজ
বুক
ফুলাইয়া দাঁড়ায়!
লুটেরা-ফ্যাসিস্ট, দখলবাজের ঐ ভাঙো ভাঙো
কালো
হাত,
আজকে
রাতিরে
করিতেই
হবে
অন্যায়ের নিপাত!
কোথায় গ্যাংস্টার? কোথায়
সে
পাতি
নেতা?
জেগে
ওঠো
আজ
রুখিতে
চোরের
ধৃষ্টতা!
ইভটিজিং আর
মববাজি
ওই
দানবের
হুঙ্কার,
লাথি
মারো
আজ
ওই
পিশাচের বুকে,
করো
চূর্ণ-অহংকার!
দেশদ্রোহী আর
স্বাধীনতা-বৈরী,
ফ্যাসিবাদের ওই
তল্পিবাহক সৈন্য
রয়েছে
তৈরি!
ওরে
গণতন্ত্র-হত্যাকারী,
সহিবে
না
আর
শোষিত-শর্বরী!
গড়ে তোলো
আজ
পাড়ায়
পাড়ায়
প্রতিরোধ-কমিটি,
অন্যায়ের সাথে
করি
না,
করিব
না
কোনো
ক্ষণিকের মিতি!
প্রতিরোধ সংঘ
গড়ে
তোলো
আজ
গলির
মোড়ে
মোড়ে,
বিপ্লবী বাজ
ডাকো
রে
আজকে
বজ্রকঠিন স্বরে!
সাহসী হও
রে,
বিপ্লবী হও,
বুকে
বেঁধে
লও
আশ,
হৃদয়-গভীরে জ্বলুক আজকে
দেশপ্রেম-হুতাশ!
লাল-সবুজের পতাকা উড়াইয়া,
ভয়-সংকোচ দূরে খেদাইয়া,
বজ্র-শপথে জাগো রে
আজ,
মাথায়
পরিয়া
বিপ্লব-তাজ!
ছিঁড়িয়া ফেলো
রে
ফ্যাসিবাদের এই
কালনাগিনীর জাল,
তরুণ
তোদের
রক্তে
আনো
রে
রুধির-রঙিন লাল!
জাগো
রে
তরুণ,
জাগো
রে
আজ!
-----------------------------------------------------------
No comments:
Post a Comment