রবিবার, জুন ২১, ২০২৬

ভেঙে ফেলো ওই পাপের দুর্গ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ওরা মুখে বলে আল্লাহর বাণী, অন্তরে পুষে বিষ,
পবিত্রতার লেবাস পরিয়া করে যে অহনিশ
নরাধমের কাজ!
ছিঃ ছিঃ, ধিক্কার দেয় লাজ!
ওরা নাকি প্রভুর পেয়ারা বান্দা, আলোর দিশারী দল,
অথচ ওরাই ছড়ায় ছলে শিশুদের চোখে জল!
কোথায় আজ তোদের বিপ্লব? কোথায় তোদের হুঙ্কার?
নিজের দলের পাপী দেখে কেন মুখে কুলুপ সবার?

আজ আলোর মঞ্জিল কাঁদে, কাঁদে মক্তব-শালা,
পিতা-মাতা বুকে চেপে ঘোরে এক অজানা জ্বালা।
ছেড়ে দাও মেয়ে শিশু— ছেলেও তো আজ নহে নিরাপদ,
ভন্ড হায়েনার থাবায় ভাঙিছে শিশুর মেরুদণ্ড ও পদ!
আলোর নিচেই জমেছে আজ ঘোর অন্ধকারের মেলা,
শিশুর ভবিষ্যৎ নিয়ে এ কেমন পৈশাচিক খেলা?

ধর্ষক আর বলৎকারী— ওদের কোনো ধর্ম নাই,
ওরা পিশাচ, ওরা ভণ্ড, ওদের ফাঁসি আমি চাই!
আইনের হাত হোক বজ্রের মতো কঠিন ও নির্মম,
দৃষ্টান্তমূলক শাস্তিতে কাঁপুক ওই নরপশু অধম!

জাগো বাঙালি, চির-বিদ্রোহী, আর কতকাল রবে চুপ?
টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলো ওই ভণ্ড সাধুর রূপ!
ওদের হ্যাচকা টানে নামাও নিচে, করো আজ বিচার,
বিপ্লবের আগুনে পুড়ুক শয়তানের এই ব্যভিচার!
ভেঙে ফেলো ওই পাপের দুর্গ, আনো মুক্তির আলো,
আমাদের নিষ্পাপ শিশুদের বাঁচাতেই হবে ভালো!

---------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...