রবিবার, জুন ১৪, ২০২৬

আগামীর প্রজন্ম যদি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************************

আগামীর প্রজন্ম যদি পথ হারায়,
পথ হারাবে বাংলাদেশ;
দিগন্ত জুড়ে দেখি আজ
অশনি-সংকেত, সর্বনাশের আবেশ।

হাতের নাগালে মদ আর জুয়া,
গাঁজা, আফিম, ইয়াবার বিষ;
ডিজিটালের মোহজালে বন্দী হয়ে
তরুণ প্রাণ হচ্ছে নিঃস্ব, নিঃশেষ।

কোথায় নৈতিক শিক্ষার আলো?
কোথায় আদর্শের দীপ?
অন্ধকারে হারায় বিবেক,
সত্য আজ যেন নির্বাসিত রূপ।

স্বাধীনতার চেতনা ভুলে,
দেশপ্রেম হয় উপহাস;
পড়ার টেবিল ছেড়ে কতজন
বেছে নেয় ধ্বংসের সর্বনাশ।

চুরি, ছিনতাই, অন্যায়ের পথে
হারিয়ে যায় স্বপ্নভরা প্রাণ;
মেরুদণ্ডহীন জাতি গড়ার আগে
জাগো হে দেশের কান্ডারী মহান!

আজই ধরো হাল, হে কান্ডারী!
জাগাও ঘুমন্ত জনতার প্রাণ;
জ্বালাও জ্ঞানের অগ্নিশিখা,
ভাঙো অশুভের লৌহ-দেয়াল মহান।

চল হে চল, বজ্রকণ্ঠে ডাক দিই—
"জাগো তরুণ, ভাঙো অন্ধকার!"
প্রজন্ম বাঁচলে বাঁচবে দেশ,
নইলে আসবে মহাপ্রলয়ের দ্বার।

এসো গড়ি নৈতিকতার দুর্গ,
সত্য-সাহস হোক আমাদের জয়;
আগামীর হাতে তুলে দিই বাংলাদেশ—
যেখানে আলো আছে, আশা আছে,
মানুষ হওয়ার অমর পরিচয়।

---------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...