Sunday, June 14, 2026

কাপাসিয়ার বজ্রকণ্ঠ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************************

ওরে তরুণ দল!
মাদকের এই মরণ-নেশায় কেন রে টলমল?
ধ্বংসের ওই বিষ-পেয়ালা ছুঁড়ে ফেলে দে আজ,
মাথায় পরে নে অগ্নি-সৈনিকের জয়ী বীরের সাজ!
থাকো যদি মাদক নিয়া
ছাড়তে হবে কাপাসিয়া!
জেগেছে আজ আবাল-বৃদ্ধ-বনিতা জনতা,
ভেঙে চুরমার করতে এসেছে ওই অন্ধ তামসতা!

শোনো রে তরুণ, শোনো রে ওরে ভাই,
এই নরকের বিষাক্ত চিতা নিভাতে মোদের চাই।
মাদক এক ভয়ঙ্কর নেশা, রাক্ষুসী কালনাগিনী,
গ্রাস করে নিল মানব সভ্যতা, শোনায় মরণ-রাগিণী!
বিপথে নিতেছে তারুণ্যের ওই দৃপ্ত মুক্ত প্রাণ,
জাতিকে করিল পঙ্গু-বধির, লুটে নিল সম্মান!
রক্তে তোদের নাই কি রে তেজ? নাই কি রে হুঙ্কার?
সহিবি কেমনে চোখের সুমুখে স্বদেশের এই ছারখার?

কাপাসিয়ার পবিত্র মাটি থেকে উঠুক নব বিপ্লবের ডাক,
মাদকের এই কালো অধ্যায় চিরতরে মুছে যাক!
ছিঁড়ে ফেলো ওই মরণ-ফাঁদ,
আকাশে উদুক নতুন চাঁদের আহ্লাদ!

এসো মা-ভগিনী, এসো হে পিতা, এসো রাষ্ট্র-সমাজ,
একযোগে সব বাঁধো রে কোমর, নামো বিপ্লবে আজ!
বাঁচাও বাঁচাও তারুণ্যেরে, বাঁচাও এই জাতি,
জ্বালো রে জ্বালপ্রদীপ্ত ওই সত্য-ন্যায়ের বাতি!

দোহাই তোদের, আর ঘুমিও না মরণের ওই ঘোরে,
রুখে দাঁড়া আজ কাপাসিয়াবাসী বজ্র-শপথ করে।
ভাঙো ভাঙো ওই নেশার শিকল, আনো রে মুক্ত ভোর,
বিপ্লবী এই মিছিলে সামিল হোক প্রান্তর তোর-মোর!
জয় তারুণ্যের জয়!
মাদকের হোক চির-পরাজয়!

-----------------------------------------------------------

No comments:

Post a Comment