রবিবার, জুন ২১, ২০২৬

জাগছে যখন জনতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************

জাগছে যখন জনতা—
মাদক হবে শেষ!
আগামী প্রজন্ম পাবে
সজীব বাংলাদেশ!

ঐ শোন, শোন রে বজ্র-আহ্বান,
মাদক-মুক্ত সমাজ গড়িতে সঁপিব আজ প্রাণ!
ভেঙে ফেল আজ তিমির-দুয়ার,
ঐক্যবদ্ধ জনতা এবার—
দল-মত সব করিয়া চূর্ণ গাহে সাম্যের গান!
প্রশাসনের সাথে জাগে রে আজ লাখো কোটি জনতা,
মস্তক তুলি ঘোষণা করিল অক্ষয় স্বাধীনতা!

শুধু কি মিলিবে আইনের মার?
না, না, ভাঙিতে হইবে এই অন্ধকার!
পরিবার হোক দুর্ভেদ্য দুর্গ,
শিক্ষা প্রতিষ্ঠান আলোকের স্বর্গ,
ধর্মীয় পীঠ আর সচেতন নাগরিক—
একসাথে আজ রুখিয়া দাঁড়াক চারিদিক!

মরণ-নেশার বিষাক্ত ওই থাল,
ভেঙে চুরমার করিব রে এই কাল!
সমাজ-রাষ্ট্র-জীবন-নাশী ওই দানবের টুটি,
চেপে ধরে আজ আনিব রে মোরা পরম মুক্তি লুটি!
জাগো রে তরুণ, জাগো রে কিষাণ,
উড়ায়ে দে আজ সত্যের নিশান,
রুধিতে হইবে এই মরণ-নেশা,
মুক্ত করিতে হবে রে দেশ!

জাগছে যখন জনতা—
মাদক হবে শেষ!
আগামী প্রজন্ম পাবে
সজীব বাংলাদেশ!

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...