Monday, June 29, 2026

ফলের রাজা কাপাসিয়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

ওহে বিশ্ব, চেয়ে দেখ এই বঙ্গতাজের কাপাসিয়া,
সবুজ-শ্যামল রূপের রাণী, অনন্য এক রূপসীয়া।

মেঠো পথ আর খাল-বিল-ডোবা, গাঁয়ের বধূর হাসিতে,
শীতলক্ষ্যার শান্ত জল, ঢেউ খেলে যায় বাঁশিতে।

প্রকৃতির এক স্বর্গভূমি, ফলে-ফুলে সুশোভিত,
এখানেই ফলে রূপালী ধান, মাটি যে তার উর্বর-পবিত্র।
জাতীয় ফল কাঁঠালের এই কাপাসিয়া তো রাজধানী,
মিষ্টি মধুর রসে ভরা, এই কথাটি সবাই জানি।

আম-জাম আর আনারসের সুবাস ছড়ায় বাতাসে,
জামরুল, বড়ই, পেয়ারা দোলে পাতার আড়ালে সরাসে।
কলা, বেল, আতা, শরিফা, লটকন আর কামরাঙা,
গাব, ডুমুর, চালতা, জলপাই, রাঙায় মনের আঙিনা।

আমলকী, বয়ড়া, হরীতকী আছে, আছে জাম্বুরা লেবু,
তাল, তরমুজ, ফুটি, বাঙিক্লান্তি হরে প্রভু!
বুনো করমচা, বেতফল আর ডেউয়া-কাউয়ের মেলা,
নোনা, সফেদা, গাব-খেঁজুরের মিষ্টি মধুর খেলা।

মাটির সোঁদা গন্ধে মাখা গ্রামীণ এই দৃশ্যপট,
পাখির কূজন, পাতার নূপুর, বটবৃক্ষের শীতল তট।

কৃষকের ওই ঘামে ভেজা সোনালী সব কৃষি পণ্য,
দেশ-বিদেশের বাজার জুড়ে কাপাসিয়া আজ ধন্য।

কাঁঠাল-লটকন পাড়ি জমায় দূর পরবাসের দেশে,
বৈদেশিক ওই মুদ্রা আসে কৃষাণ-কৃষাণীর মুখে হেসে।
দেশের ক্ষুধা মিটিয়ে ফলের বিপুল এই যে যোগান,
অর্থনীতির চাকা ঘোরে, গায় কাপাসিয়ার জয়গান।

--------------------------------------------------------------

No comments:

Post a Comment