Showing posts with label প্রার্থনা. Show all posts
Showing posts with label প্রার্থনা. Show all posts

Thursday, July 2, 2020

তোমার দরবারে করি ফরিয়াদ


----------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
হে আল্লাহ, আমাকে পারিনি যোগ্য করতে, আমার আমিকে
তোমার রহমত পেয়ে পেয়ে কুড়িয়াছি সুখ.
ক্ষমার স্পর্শে স্পর্শে খোঁজে নিয়েছো আমাকে
তোমার তুমিকে আমি চিনতে পারি নাই।

যেভাবে  অনুগত গোলাম নত শির খোঁজে প্রভূকে
আমি হয়তো পারিনি,
তবুও খুলেছো দ্বার নেয়ামতে ভরপুর-
বিনিদ্র থেকেছো আরশের পানে গোলামের অভিপ্রায়
কান পেতে শুনেছো ডাক, করেছো ক্ষমা অতিশয়-


ক্ষমা করো, ক্ষমা করো হে বিশ্ব পিতা-
করোনার নিষ্ঠুর ছোবলে শিথিল হয়ে গেছে স্পন্দিত প্রাণ
একক সত্তার দরবারে পেতেছি অসহায় হাত

আমি পাপী গোলাম তোমার দরবারে করি ফরিয়াদ
তোমার তীব্রতম দয়ায়  কবুল করো মোর মোনাজাত।
-------------------------২৬-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর