কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
জাগো!
আবার জাগো হে বীর বাঙালি!
তোমার এই স্বাধীন মুক্ত বুকে—
পরাজিত ওই শকুনেরা আবার এসেছে ফিরে
মরণ-মন্ত্র মুখে!
কে এই মোহাম্মদ আলী
জিন্নাহ?
তোমরা
কি
ভুলে
গেছো
তারে
ভাই?
বাঙালির এই
পুণ্য
মাটিতে
ওই
পিশাচের ক্ষমা
নাই!
যে
নরপিশাচ রোধিতে
চেয়েছিল বাঙালির কলকণ্ঠ,
তারে
নিয়ে
আজো
মেতে
আছে
দেশে
কোন
সে
কাপালিক-দল?
কোন
সে
ভণ্ড?
মনে পড়ে
না
কো?
উনিশশো
আটচল্লিশ সালের
একুশে
মার্চ
রবিবার—
রেসকোর্সের ওই
জনসভাতে দাঁড়িয়ে অহঙ্কার—
ঘোষণা
করিল
যেই
পামর:
“উর্দু,
উর্দুই
হবে
কেবল
পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা!”
ভাঙতে
চেয়েছিল বাঙালির সব
আশা!
তারপর
ফের—
চব্বিশে মার্চ
১৯৪৮,
কার্জন
হলে
সমাবর্তনে,
উদ্ধত
সেই
স্বৈরাচারী হাঁকিল
তর্জন-গর্জনে:
“রাষ্ট্রভাষা সম্পর্কে কোনো
প্রশ্ন
থাকলে
মনে
রাখবেন—
উর্দুই
হবে
পাকিস্তানের রাষ্ট্রভাষা!”
তখনই তো—
পৃথিবীর একমাত্র দেশে—
গর্জে
উঠেছিল
দুর্মদ
ছাত্র-ছাত্রী বীরের বেশে!
‘নো,
নো’
রবে
তারা
চিৎকার
করিয়া
কহিল—
“বাংলাই
হবে
বাংলার
রাষ্ট্রভাষা!”
ফণা
পিষে
দিল—যেমন করিয়া পিষে
বিষধর
সর্প!
অকুতোভয় সেই
ছাত্রদল—
বুক
পেতে
দিল
ঘাতকের
বুলেটের মুখে,
রক্তে
ভাসিল
পিচঢালা পথ,
কাঁপন
ধরিল
বুকে!
সালাম,
বরকত,
রফিক,
জব্বার—কত শত মহাবীর,
দিয়েছে
জীবন,
তবু
তো
শত্রুর
কাছে
নোয়ায়নি কেউ
শির!
গড়ে
উঠেছিল
রক্তে
রাঙানো
পবিত্র
শহীদ
মিনার!
আজো কেন
তবে—
সেই
রক্তঝরা মাটিতে
তার
নাম
উচ্চারিত হয়?
জন্মদিন পালন
করা
হয়?
ধিক্!
শত
ধিক্!
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আজো
টাঙানো
তাহার
ছবি?
এর
চেয়ে
বড়
লজ্জা
আর
কি
আছে
হে
কবি?
যে
ঢাকা
বিশ্ববিদ্যালয় বাঙালির মুক্তি-সূচিতাগার,
সেথায়
কেমনে
ঠাঁই
পায়
আজ
এই
কাল-অহঙ্কার?
আজ বাঙালির মনে
জেগেছে
রে
প্রশ্ন—
ওরা
তবে
কারা?
ওরা
কি
সত্যিই
বাংলাদেশকে ভালোবাসে সর্বহারা?
ওরা
কার
সন্তান?
যারা
আজ
মাতৃকার স্থপতিরে অবহেলে—
অপমান
করে,
অপদস্ত
করে,
ইতিহাস
দেয়
ফেলে!
যারা
মুক্তিযুদ্ধকে অস্বীকার করে
রে
ভাই—
ওরা
তো
বাঙালি
নয়,
বাংলাদেশীও ওদের
নাম
নাই!
ওরা
শত্রু!
ওরা
কুলাঙ্গার!
তাই বলি
জাগো!
আবার
জাগো
হে
বীর
বাঙালি
দল!
উপড়ে
ফেলো
ওই
পাপিষ্ঠদের—করো মূলোৎপাটন অনর্গল!
বাঙালি
সংস্কৃতি, ইতিহাস
ও ঐতিহ্য বুকে ধরো,
শত্রুর
ওই
বংশ
নির্বংশ ও ধ্বংস এবার করো!
জিন্নাহ সে
তো
বাঙালি
জাতির
চির
কালো
এক
অধ্যায়—
মুছে
দাও
তারে
মহাবিপ্লবের রুদ্র-অগ্নি-শিখায়!
--------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।