মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬

জুম্মার নামাজে এসো হে মুমিন!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

 জুম্মার নামাজে এসো হে মুমিন!

জুম্মার নামাজে এসো,

খোল মহল-এ-দিল, মোছো আঁখি-জল,
খোদায়ী নূরেতে হেসো।

জুম্মার নামাজে এসো হে মুমিন!
জুম্মার নামাজে এসো।

 

শোন মিনার হতে ওই ডাকে মুয়াজ্জিন,
‘
হাইয়া আলাল ফালাহ’!
সে যে গফুর-উর-রহিম, দাতা আল-করিম,
ডাকে বান্দা ও কওমুল্লাহ!

আজ রহমতেরই বারি ঝরে পলে পলে,
পাক-পবিত্র হয়ে চল মসজিদে চলে,

গুনাহের কাফন ফেলি আজ মোরা,
পুণ্য-উৎসবে মেশো।
জুম্মার নামাজে এসো হে মুমিন!
জুম্মার নামাজে এসো।

 

আশেক-এ-রাসূল চল জায়নামাজ হাতে,
হাজির হতে হবে আজ শাহানশাহের দরবারেতে!

ফারশ-এ-জমিন হতে আরশ-এ-আলা,
জ্বলে তাওহীদেরই দীপ, দূর করে কালা,

দিল-রুবা তানে সুবহানাল্লাহর
জিকিরেতে আজ মেশো।

 

খুতবার পয়গামে জাগে আজ ঈমান,
ভেঙে চুরমার হোক শয়তানি শান!

হে নজরুল-মন! চল সিজদাবনত হই,
‘
ইয়া রব্বুল আলামিন’ ছাড়া গতি আর নাই,

আখেরাতের ওই মহাসফরে,
এই ইবাদতের বাতি জ্বেলে বসো।

 

জুম্মার নামাজে এসো হে মুমিন!
জুম্মার নামাজে এসো।

---------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...