বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

অবুঝের মত (গান)

 

অবুঝের মত (গান)

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর
তারিখঃ ২১-১১-২০২৪ ইং

***************************************

কখনো কখনো মানুষ জানে না—
কেন সে কাউকে এতটা ভালোবেসে ফেলে...

জানে না,
এই ভালোবাসার শেষ কোথায়...

তবুও হৃদয় তার নিজের মতো করে
কারও ছবি আঁকতে থাকে।

হয়তো এটাই ভালোবাসা...
হয়তো এটাই—
অবুঝ হয়ে যাওয়ার গল্প...

অবুঝের মত...

এতো সহজেই হৃদয়টা দিয়ে ফেলি কেন?
কি আছে নেশা, কি আছে অবুঝ তরঙ্গ হেন!
আউলা-ঝাউলা ঝড়ের মত উদাসী বাতাস মেখে,
কেন স্বপ্নের চোখে তোমার ছবি
বিনিদ্র যাই এঁকে?

কেন এত বেদনার বেনোজলে
ভেসে যাই দূরে—বহুদূরে?
অসীম দিগন্ত জেনেও কেন
বুঝি না তুমি বড় অধরা...

 

কেন এত সহজেই ভালোবেসে ফেলি তোমারে?
কি যেন এক ঝড় উঠেছে হৃদয়ের গভীরে!

যতই টানো বিরহের সুতো ধরে,
এ বন্ধন ছিন্ন হবে না কভু—
যতই ছুটে যাও দূরে...

অবুঝের মত...
অবুঝের মত...
তোমাকেই শুধু ভালোবাসি অবুঝের মত।

শুধু ছুটে চলি, শুধু ছুটে যাই
সারাটি স্নিগ্ধ রাত,
কাব্যের মহিমা বুঝিনি তবু
চেয়েছি দু’টো হাত।

অনেক ভেবেছি—এ কবিতা আমার নয়,
তবু বুকে জড়ায়ে রেখেছি
অবুঝের মত নির্ভয়।

প্রেম কি বুঝিনি,
শুধু অনুভব করেছি,
তন্ত্রে-তনুতে পুড়ি...

তবু ছুঁতে চেয়েছি নিজেকে হারায়ে,
আকাশের লাল ঘুড়ি...


কেন এত সহজেই ভালোবেসে ফেলি তোমারে?


কেন হৃদয় তোমারই ছবি আঁকে অন্ধকারে?


যতই টানো বিরহের সুতো ধরে,
এ বন্ধন ছিন্ন হবে না কভু—
যতই ছুটে যাও দূরে...


অবুঝের মত...
অবুঝের মত...
ভালোবাসি তোমায় অবুঝের মত...

কি যেন এক ঝড় উঠেছে
হৃদয়ের গভীরে...

কেন এত সহজেই
ভালোবেসে ফেলি তোমারে?

তুমি দূরে গেলে
মন তো দূরে যায় না...

তোমারই স্মৃতি এসে
নিঃশব্দে হৃদয় ছুঁয়ে যায়...

কেন এত সহজেই ভালোবেসে ফেলি তোমারে?
কি যেন এক ঝড় উঠেছে হৃদয়ের গভীরে!

যতই টানো বিরহের সুতো ধরে,
এ বন্ধন ছিন্ন হবে না কভু—
যতই ছুটে যাও দূরে...

অবুঝের মত—
স্বপ্নের চোখে তোমাকে দেখেছি...

অবুঝের মত—
অন্তরে শুধু তোমারই ছবি এঁকেছি...

যত দূরেই যাও তুমি,
মন যাবে তোমারই পিছু...

ভালোবাসার এই বন্ধন
ছিন্ন হবে না কিছুতেই কিছু...

অবুঝের মত...
স্বপ্নের চোখে তোমাকে দেখেছি...

উদাসীন হয়ে অন্তরে শুধু
তোমারই ছবি এঁকেছি...

অবুঝের মত...

তোমাকে ভালোবেসেছি...

অবুঝের মত...

--------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...