রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

চোখে কালো চশমা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

চোখে কালো চশমা,
ঘুটঘুটে অন্ধকার!
তবু দৃষ্টিতে পূর্ণিমার আলো
ছড়ায় চমৎকার!
অচেনা পথও চেনা হয়ে যায় আলোর ইশারায়,
বিজয়ের নেশায় পথিক ছুটেছে বীরের মতন ধায়।

সারা অঙ্গে শুভ্রতা!
আঁধার নেই কোথাও,
শুভ্রতার ভিতরেই সূর্যের আলো
তুমিই তো দেখাও।
সেখানে বীর্যের আলো, নেতৃত্বের আলো জ্বলে,
ভয়কে জয় করার মহৎ নেশা বুকে নিয়ে চলে।

তুমি জনতার শুকতারা,
ধ্রুবতারা, ধূমকেতু!
আঁধার বিনাশ করার তুমিই মহাশক্তিশালী হেতু।

চুল দাড়ি সব সাদা,
পরিপক্ব রাজনীতিক,
দুর্গাপুরের সোনালী সূর্য
আলো ছড়াও দশদিক!

রাওনাট গ্রামের মাটি মানুষ ধন্য তোমারে পেয়ে,
তোমারি কীর্তিগাথা আবালবৃদ্ধবনিতা উঠছে গেয়ে।
তুমিই তো সেই আলোর মশাল, এই গাঁয়ের গৌরব,
ছড়াচ্ছ দিকে দিকে পুণ্য স্মৃতির সৌরভ।

যোগ্য নেতৃত্বে অটল তুমি, সংকটে অবিচল,
তোমারি আস্থায় এক হয়ে চলে লাখো জনতার দল।
তুমিই দেখাচ্ছ সঠিক দিশা, ভাঙছ সকল বাধা,
তোমারি সাহসে দূর হয়ে যায় পথের কুয়াশা আধা।

জনতার কণ্ঠে ধ্বনিত আজ স্যামের জয়গান,
তোমারি মহিমায় স্পন্দিত মোদের এই প্রাণ।
তুমি যে এনেছ আলো, ঘুচালে সকল আঁধার,
তুমিই তো ধ্রুবতারা মোদের অসীম ভরসার।

আমাদের সকলের প্রিয় মাসুম সরকার,
চুল সাদা, দাড়ি সাদা, সর্বাঙ্গ সাদা যার,
পবিত্র ধবধবে সুন্দর অন্তরও সাদা যে তাঁর!
তুমি এক জনদরদী প্রাণ,
মঞ্চে দাঁড়িয়ে গেয়ে যাও বিজয়ের জয়গান!

-------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শুভ্রতার আলো

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট , কাপাসিয়া , গাজীপুর *************************************** আঁধার পৃথিবীর গগণে তুমি এক...