বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জাগো রে!জাগো ঘুমন্ত উম্মাহ্!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

জাগো রে!
জাগো ঘুমন্ত উম্মাহ্!
শোনো ওই আজানের বজ্রধ্বনি!
ছিঁড়ে ফেলো জিল্লতের এই কাফন-কবর,
ওরে মর্দ--মোমেন!
শোনো রণি
শোনো ওই আজানের বজ্রধ্বনি!

বক্ষে তোদেরলা-ইলাহা’!
কুদরত যার আরশ-নসীন।
ভুলে গেলি খিলাফতের সেই তাজ?
ভুলে গেলি শওকত--দ্বীন?
হাল জমানার এই তিমিরে,
জুলুমাতের এই জঞ্জালে,
জ্বালিয়ে দে তওহীদের ওই মশাল
নতুন তালে, প্রলয়-কালে!
আসাদুল্লাহর হম-শকল হয়ে হাকো তকবীর
'
আল্লাহু আকবার!'
ভাঙো রে বাতেলের এই কেল্লা-প্রাচীর,
করো রে জালিম বরবাদ!

জাগো ঘুমন্ত উম্মাহ্!

খাবে-গাফিলত টুটেছে আজ!
বেদার! বেদার জগত-জাহান!
শহীদী খোনে রাঙিয়ে তোল
ফজর-বেলার ওই আসমান!
আরবি, ফারসি, উর্দু ভাষায় গায় রে গান এই নিশাচর,
বজ্রনাদে কাঁপবে খোদার আরশ-মহল,
কাঁপবে চরাচর!
খুলেছে বাবে-ইনকিলাব!
জাগল রে ওই মরূদ্যান!
সামনে তোদের খোদার নূরের মহাসাগর
গাও রে গান!
পাও রে প্রাণ!

জাগো রে!
জাগো ঘুমন্ত উম্মাহ্!
শোনো ওই আজানের বজ্রধ্বনি!
ছিঁড়ে ফেলো জিল্লতের এই কাফন-কবর,
ওরে মর্দ--মোমেন!
শোনো ওই আজানের বজ্রধ্বনি!

--------------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন