Showing posts with label নব বর্ষের শুভেচ্ছা. Show all posts
Showing posts with label নব বর্ষের শুভেচ্ছা. Show all posts

Sunday, April 14, 2024

নব বর্ষের শুভেচ্ছা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
বৈশাখ এল হে- নব ঊষায় শুরু হল,
ভোর হল ডোর খোল, নব তরীর পাল তোল।
ভুলে যাও ব্যর্থতা, অতীতের কোলাহল,
খুলে দাও পিঞ্জর নব আশায় দলবল।
হিংসে বিদ্বেষ চরণ তলে পিষ দাও মুড়ে দাও
সাম্যের দ্বার খুলে মুক্তির ডাক দাও
নব আলো ভরে উঠুক আনন্দ উৎসবে
!!নব বর্ষের শুভেচ্ছা !!
নবীন আলোর সৌরভে!বিজয়ের গৌরবে।
-------------------------------------------

Wednesday, January 1, 2020

হে নববর্ষ্ !হে নব সূর্য্দয়।


-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে ঘূর্ণিপাকে তুমি নিস্পেসিত, তুমি পরাজিত অন্ধকার !
সে ঘূর্ণিপাকে আমি নব সূর্য্দয়!আমি বিজয়ের অহংঙ্কার !

আমি ব্যর্থ্ হতে আসেনি নবীণের উদ্ভাসে,
আমি চির উল্লাসে,আমি চির উচ্ছাসে ।

আমি যুদ্ধকে জয় করতে এসেছি,আমি রণ যোদ্ধা, আমি নির্ভিক!
আমি ব্যর্থতার পূজারী নই ! আমি দৃঢ়তার মূর্ত্ প্রতীক।

হে যোদ্ধা! তবে কেন তুমি বিনিদ্র স্মৃতিপটে ?
নব উদ্যেমে এখনই যুদ্ধ্ করো চট পটে!

তুমিই অনাগতের প্রত্যাশা , শত বিজয়ের গৌরব ।
ছড়িয়ে দাও ,আজি ছড়িয়ে দাও তোমার সৌরভ!

অতীতের গ্লাণী নয়, নয় কোন পরাজয়!
হে নববর্ষ্ !হে নব সূর্য্দয়।
-------------------------------------01-01-2020 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

Saturday, April 6, 2019

তুমি হও বৈষম্যহীন কবিতা- হে পহেলা বৈশাখ !



                                      ------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে বৈশাখ! হে পহেলা বৈশাখ!
তুমি এক উৎসবে জেগে আছো এ হৃদয়ের স্পন্দিত প্রবাহে
তুমি শক্তি যোগাও দুঃখদৈন্য-ভরা মানব প্রাণ দেহে-
তুমি রচনা করে যাও চির প্রেমের মহাকাব্য তীব্র তাপদহে ।

তুমি প্রেরণা দাও,তুমি হেরে দাও পৃথিবীর যত ক্রন্দন !
তুমি শপথের আলিঙ্গনে দিয়ে যাও এক মুক্তির সন্ধান
তুমি ঘূর্ণি ঝড়ে জেগে উঠাও দীপ্ত সূর্যের মহাপ্লাবন –

তুমি এক নব শক্তি! তুমি এক নব অধ্যায়ের সূচনা
ওহে বৈশাখ ,
তুমি হও শুভ প্রতীক! তুমি হও অসাম্প্রদায়িক চেতনা
তুমি কেড়ে নাও যুদ্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজে
তুমি সেতু  হও সেই চির স্নেহ-প্রেম সাম্যের মাঝে।

তুমি হও বৈষম্যহীন কবিতা- হে পহেলা বৈশাখ !
তোমার আগমনে খুলেছি নব শপথের দ্বারখানি
বদ্ধ করেছি প্রবীণের কপাট ,নবীণের গান শুনি ।

শুভ, শুভ হে পহেলা বৈশাখ!
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, নব জাগরণে ফিরে এসো
এক সাম্যের মঞ্চে দিবা নিশি প্রতিদিন ।
তুমি উপহার দাও বজ্রসম চমকিত স্বপ্নের ভূবন !
----------------------------------------------06-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Monday, March 25, 2019

হ্যাপি নিউ ইয়ার




                                                             ----মোঃ আামিনুল এহছান মোল্লা
বিদায় নিল ডিসেম্বর ,   জানুয়ারী এল আজ
গেল প্রবীণ নবীণ এল
দেখরে ধরার সাজ ।

বঙ্গ বুকে উড়ছে পরী,  লাল সবুজের গায়
অতীত গ্লাণী যাচ্ছে ভুলে
নতুন বছর পায় ।

বাঙ্গালী ঐ জাগছে এবার,  নতুন সূর্য্ লই
ঝরা পাতার ব্যর্থ্ গুলি
থাকবেনা আর ঐ ।

বিদায় নিল ব্যর্থ্ প্রবীণ,  নবীণ এল আজ
মায়ের কোলে খুশীর মেলা
দেখরে তোদের রাজ ।

সু-স্বাগতম সু-স্বাগতম,  হ্যাপি নিউ ইয়ার
নবীণ তোরা যারে ভুলে
ব্যর্থ্ যত লাজ ।

জাগরে তোরা সন্ধ্যি মাল্যে,   নবীণ প্রবীণ ফুলে
শপথ তোদের দীপ্ত হউক
সোনার বাংলা গানে ।

বাঙ্গালী ঐ জিততে জানে, রণ দুয়ার খুলে
নিউ ইয়ার শুভ ইউক
নব উদ্দেম লয়ে ।

---------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

****************






Saturday, March 23, 2019

আজ ১লা বৈশাখ




-------মোঃ আমিনুল এহছান মোল্লা
ঋতু চক্রে জেগেছে নব সূর্য্ নব কুসুম কলি
আজ ১লা বৈশাখ নতুন দিনের নব্বারতায়,
সৃষ্টির স্পর্শে জগত হাসে অনিন্দ্য সুন্দরও উল্লাসে
যদিও,
গগণে ঘন কালো মেঘ রৌদ্দুর লুকোচুরি নিদ্রাহীন;
এখানে ঘুর্ণি ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ ধাওয়া;
মেঘে মেঘে রঙ ধনু জাগে আজ মুক্ত আকাশে
জাগে নব রূপে কৃষাণ - কৃষাণী ,তরণ -তরুণী
খুলে হালখাতা, পূঁজারীদের পূঁজা বট মুলে
সাজে পত্র পল্লব , ফুটে পুস্প মল্লিকা অজস্র দ্বারায়
কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে
বসুন্ধরা ছেড়েছে দুরন্ত দুর্বার অলি গলি
নব সুরে বাজে কত রাগ রাগিণী !
মায়ের বুকে উঁচু শীষে নতুন ধানের গন্ধ ছড়ায়
তা দেখে, স্বপ্নের ছবি আঁকে কৃষাণ কৃষাণীরা ।
এই বৈশাখে কত উৎসব কত গান গেয়ে চলে
আজ ১লা বৈশাখ তাই নব নব আনন্দ দ্বারা বহে 
হটা বহে বায়ু শন শন বাজে ঘূর্ণি নাছন
ভ্রান্তের স্পর্শে বৈশাখের ঐতিহ্য আজ ছন্দপতন!
আজ ১লা বৈশাখ পান্তা -ইলিশের জালে বন্ধী !
এ কি বৈশাখ!
নাকি বাঙ্গালীর ঐতিহ্যের সঙ্গে তামাশা?
এখানে তো প্রেম অচিন, বিদ্রোহী রঙের হাতিয়ার
থর-থর করে সারা শরীর, অভয় নেই তো আর ।
নিলর্জ্জ নগ্নতার ভয়ে সাধুরা বন্ধ ঘরে,
সব চুপচাপ; চায় না জাগে  বৈশাখী ঝড়ে।
বাঙ্গালীর বৈশাখী আনন্দ,ঐতিহ্য হারায়ে হারায়ে
অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে
দুরন্ত দুর্বার ছুটে দিকে দিকে আজ পান্তা-ইলিশে
আজ ১লা বৈশাখ নতুন দিনের নব্বারতায়,
ভ্রান্ত আলিঙ্গনে বৈশাখ হাসে নগ্ন সঙ্গমের উল্লাসে ।
----------------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।