------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে বৈশাখ! হে পহেলা বৈশাখ!
তুমি এক উৎসবে জেগে আছো এ হৃদয়ের স্পন্দিত
প্রবাহে
তুমি শক্তি যোগাও দুঃখদৈন্য-ভরা মানব প্রাণ
দেহে-
তুমি রচনা করে যাও চির প্রেমের মহাকাব্য
তীব্র তাপদহে ।
তুমি প্রেরণা দাও,তুমি হেরে দাও
পৃথিবীর যত ক্রন্দন !
তুমি শপথের আলিঙ্গনে দিয়ে যাও এক
মুক্তির সন্ধান
তুমি ঘূর্ণি ঝড়ে জেগে উঠাও দীপ্ত সূর্যের
মহাপ্লাবন –
তুমি এক নব শক্তি! তুমি এক নব
অধ্যায়ের সূচনা
ওহে বৈশাখ ,
তুমি হও শুভ প্রতীক! তুমি হও অসাম্প্রদায়িক
চেতনা
তুমি কেড়ে নাও যুদ্ধ-দ্বন্দ্ব যত কিছু
নিদারুণ কাজে
তুমি সেতু হও সেই চির স্নেহ-প্রেম সাম্যের মাঝে।
তুমি হও বৈষম্যহীন কবিতা- হে পহেলা
বৈশাখ !
তোমার আগমনে খুলেছি নব শপথের
দ্বারখানি
বদ্ধ করেছি প্রবীণের কপাট ,নবীণের গান
শুনি ।
শুভ, শুভ হে পহেলা বৈশাখ!
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, নব
জাগরণে ফিরে এসো
এক সাম্যের মঞ্চে দিবা নিশি প্রতিদিন
।
তুমি উপহার দাও বজ্রসম চমকিত স্বপ্নের
ভূবন !
----------------------------------------------06-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।