------------------------------কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এ যুগের টিনেজেরা উড়ে যায় আপন মনে-
হেড ফোন কানে দিয়ে ঘুরে বনে বনে;
টিনেজেরা বাইকে চড়ে, ভূঁ ভূঁ শব্দ
শুনি তার;
অলি –গলি, পথ –ঘাট নষ্টামি অপার-
মাদকের কিনার দিয়ে তাদের নিত্য চলা
ফেরা
নিশাচররের মতো নিঃশব্দে;করতেছে যৌবন চুরি
তারা ।
এক সময় নিভে যায়, অনাবিল স্বপ্নীল
আকাশ,
গোধূলীর ঘনঘটা চৌদিক তবু কত পরিহাস!
চৌদিক আজিকায় দেখি তারুণ্যে শক্তির মুখ;
অশুভ চক্রে স্বপ্ন হারায়ে আনছে জাতির
দুঃখ !
স্বপ্নের টিনেজ সব- আগামীর আলো হউক
আপনাকে চিনে এই বিশ্বতর
হয়ে উঠুক জাতির সম্পদ মুক্ত লাল
সবুজের ভিতর ।
---------------------------------------------16-04-2019
।রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।