---------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই নিখিলের মাঝে,
বিধাতা দিয়েছে তোমারে-মুক্তির ঢাল
সিয়ামের সাজে।
ওহে মুমিন বুকের পাঁজর করেছো কি ফাঁক
?
মাহে রমজান দিয়েছে ডাক, ওহে তোরা রোজা
থাক ।
গোনাহর খোলসে থাকো যদি প্রাণ, মুক্তি
পাওয়ার এইতো কাল!
ওহে মুমিন, ওহে মুসলমান, প্রতিদিন রোজা
রাখ দল বল ।
এ যে ফরজ ফরমান মানবের তরে বিধাতার
অভিপ্রায়;
ওহে মুমিন এর প্রতিদান পাবেই তুমি আপন
করুনায় ।
এ পিঞ্জরের স্পন্দিত পথ দিয়ে রোজার
আলোক মালা
ঢুকিয়েছো কি? ওহে মুমিন হারিয়ে যথ
অশুরের খেলা !
এখনি এ প্রাণ উঠাও জেগে রাসূলের পথ
ধরি,
ওহে মুসলমান রোজা রাখ ভাই জলদি করি ।
সেইদিন সুপারিশ করবে মাহে রমজান -আপনারই
মহিমা টানি;
ওহে বিধাতা,
এই অবুঝ প্রাণের ম্পন্দনে এঁকে দাও রহমতের
ছবিখানি ।
রোজার ফজিলত সেইদিন এসে দাঁড়াক মানবের
তলে,
ওহে মাহে রমজান,
ফিরে এসো, তুমি ফিরে এসো প্রতিটি
প্রাণে মুক্তির আদলে ।
ওহে মুমিন বুকের পাঁজর করেছো কি ফাঁক
?
মাহে রমজান দিয়েছে ডাক, ওহে তোরা রোজা
থাক ।
---------------------------------------------08-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।