---------------------------কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
যতবারই ভয়কে তাড়াতে চাই
ফিরে আসে বারে বারে ।
নৈতিক অঙ্গনে অনৈতিক শোষন
বাইরে
কিংবা ভিতরে ।
যে নৈতিকতা ছিল শ্রদ্ধেয় বিবেকের মূল
আজ অনেকের মাঝে নেই আর সেই ফুল,
তাশের ঘরের মতো ভেঙ্গে যাচ্ছে বিশ্বাসখানা
ওই
এক অনৈতিক বেদনার উপহারে ।
আজ শুধু ভয়! শুধু ভয়!
যদি
কিছু হয়!
যারা পিতৃতুল্য কিংবা তুলনাহীন
পূজণীয়-
তারাও কি এমন হয় ?
পিতা-মাতা শংকিত!
যে
সম্ভ্রমহানী বহুবার প্রমানীত।
ওহে আলোর দিশারী, ওহে বিবেকের কান্ডারী
তুমি
যে সন্তানের প্রহরী ।
তোমার হাতেই তুলে দিলাম জাতির
ভবিষ্যৎ-
পারবে
কি দিতে নৈতিক জগৎ?
যারা পিতৃতুল্য কিংবা তুলনাহীন
পূজণীয়-
তারাও কি এমন হয় ?
----------------------------------------------06-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।