কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর
***************************************
কভু মনে
মনে
বলিও
না
আর—
"পারিব
না
এ কাজ",
বক্ষে
তোমার
বাজুক
তূর্য,
ঘুচুক
সকল
লাজ!
যাহা
কল্যাণ,
যাহা
মহীয়ান, সত্যের
তরে
ডাক—
উদ্যম
লয়ে
ঝাঁপায়ে পড়ো
গো,
পিছে
সব
পড়ে
থাক!
ভয় নাই
ওরে
ভয়
নাই,
যাচো
আল্লাহর মদদ
সদাই।
তকদীরে
যাঁর
রহমত
রাজে—
তারে
ঠেলে
দেন
বিঘ্ন-মাঝে,
বিপদ-আপদ প্রতিকূলতার কণ্টক-ঘেরা পথে,
চড়িতে
হইবে
আল্লা-র দানে নেয়ামত-বিজয়ী রথে!
ব্যথা-হলাহলে
যে
জন
ডুবিবে,
অমৃত
সেই
পাবে,
লড়িয়া
যে
বীর
জয়ী
হবে—
নাম
আরশ-পানে যাবে।
জাগো
রে
জোয়ান,
জাগো
রে
মোমিন,
করো
রে
আত্মদান,
দুঃখের
বেশে
আসিছে
তোমার
কুদরতি
সম্মান!
---------------------------------------------------
No comments:
Post a Comment