সোমবার, মে ১৮, ২০২৬

সংযত কর ওই জিহবা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

ওরে ও মুমিন!
খাড়া কর স্তম্ভ—নামাজ তোর রঙিন!
সিজদাতে লুটিয়ে হ হাড়-কাঁপানো ওই তৌহিদী সিপাহি,
আঁধার চিরে চল্ গেয়ে নামাজেরই জয়-গাহি!

জেহাদ—
সে তো আসমান-ছোঁয়া উচ্চ ওই চূড়া,
যেথায় গেলে জুলুম-শাহীর তখ্ত হবে গুঁড়া!
বজ্র-নিশান উড়িয়ে চলো শহীদী ঐ ময়দান,
খঞ্জর হাতে খতম করো বাতিলের সব শান!

কিন্তু—
বিপ্লবী তুই? হতে চাস ওই চূড়ার আরোহী?
তবে কেন তোর নিজের রসনা আজ তোরই বিদ্রোহী?
সংযত কর ওই জিহবা—তোর নফসের তলোয়ার,
আগে নিজের মুখ বাঁধ, তবেই করবি জগত পার!

শোন হুঁশিয়ার!
জবান যার আয়ত্তে নেই—জেহাদ তাহার মিছে,
আমল তাহার পড়ে রবে ওই অন্ধকারেই নিচে।
সংযম ওই রসনাতে আন—
তবেই তুই আসলি বীর, তবেই পাবি মাবুদের ওই দান!

----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...