Monday, May 18, 2026

বিপ্লব যদি মিথ্যে হয়

 বিপ্লব যদি মিথ্যে হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

বিপ্লব?
কার তরে এই নাম?
রক্তে কেনা লাল-সবুজের এই কি তবে দাম?
মুক্তির চেয়ে পরাধীনতা আজ বড় হয়ে জাগে,
ষড়যন্ত্রের বিষবাষ্পে দেশ কেন আজ ভাগে ভাগে?
শহীদের খুনে ধোয়া মাটিতে
তোরা করিস দালালি পরিপাটি!
বিপ্লব তবে কি কেবলই মুনাফিকের এক দীর্ঘ পরিপাটি?

আজি গণতন্ত্র মৃত তোদের মবতন্ত্রের তলে,
বাক-স্বাধীনতা ডুবে মরেছে তোদের রক্তচক্ষুর জলে!
কবির কলম থেমে গেছে আজ ভীরু ভয়ে,
বিপ্লব তবে কি এলো শোষণের জয়গান গেয়ে?
টুটি চেপে ধরিস মুক্ত প্রাণের,
জবাব দে ওরে শোষক
একি বিপ্লব? নাকি স্বাধীনতার এক ছদ্মবেশী রোষক?

বৈষম্য দূর করার নামে
আনলি নতুন দেয়াল,
ক্ষমতার মোহে মত্ত তোরাআটকেছে তাতে সকল খেয়াল!
ব্যক্তি-স্বার্থের মায়াজালে
দেশবিরোধী চুক্তির ছাপ,
ইতিহাস কি মুছতে পারবে তোদের এই চরম পাপ?

রাজকোষ লুটে করিস মহড়া,
জ্বালিস অগ্নি, ভাঙিস ঘর!
মবতন্ত্রের তান্ডবে আজ কাঁপছে মানুষ জবুথবু থরথর!
বিচারহীনতা, জেলের জুলুম,
আর মিথ্যা মামলার হুলিয়া
বিপ্লব তবে কি কেবলই ক্ষমতার এক রক্তাক্ত দুলিয়া?

যে নাট্যমঞ্চ!
জাতির সাথে এক নিদারুণ প্রতারণা!
জনতার ভিড়ে জাগছে আজি সহস্র ঘৃণা আর যাতনা।
প্রশ্ন শোনো রে দম্ভী
বিপ্লব যদি মিথ্যে হয়,
তবে তোদের পতন সুনিশ্চিত, কাল লিখবে নতুন জয়!

--------------------------------------------------------

No comments:

Post a Comment