বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

কাপাসিয়ার ছেলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************************
কাপাসিয়ার সেই চষা মাটি থেকে উঠে আসা এক বীর,
ঝড়-তুফানেও নুইল না কভু হিমাদ্রি-সম শির!
মেধার দীপ্তিতে ভাস্বর চোখ, বুকে ছিল দেশপ্রেম,
স্বদেশের তরে বিলিয়ে দিল যে জীবনের সব হেম!
তিনি আমাদের কাপাসিয়ার ছেলে, বাঙালির অহংকার,
বঙ্গতাজ তাজউদ্দীন তুমি, মুক্তিসূর্য বাংলার!


চাকরির মোহ পায়ে ঠেলে তুমি নামলে মরণ-রদে,
অধিকারহীন জনতার পাশে দাঁড়ালে প্রতিটি পদে।
বায়ান্নর সেই ভাষার লড়াই, একাত্তরের রণ,
ইতিহাসে তুমি লিখে দিয়ে গেলে অমর আত্মদান!
যখন বন্ধু বন্দি আঁধারে, তুমি হলে কাণ্ডারি,
প্রবাসী সরকার গড়ে তুলিলে, ছিঁড়লে শৃঙ্খল-দড়ি!


ঘাতকের বুলেট কাড়ল সে প্রাণ জেলের অন্ধ কূপে,
রক্ত তোমার মিশে আছে আজও লাল-সবুজের রূপে।
মুছিতে কি পারে রক্তের দাগ হিংস্র ঘাতক দল?
তোমার স্মৃতিতে আজও টলমল কাপাসিয়ার জল!
খোদার দরবারে জান্নাত মাগি, হে বীর চিরঞ্জীব,
তোমারি আদর্শে জ্বলবে বাঙালির বিপ্লবের প্রদীপ!

----------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...